
ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জ উপজেলার ১১নং চরদু:খিয়া পুর্ব ইউনিয়ন পরিষদের ৩নং ওর্য়াডের সাধারণ সদস্য পদে উপনির্বাচন আগামী ২৮ ডিসেম্বর সন্তোষপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহন করা হবে। এই ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা হলো ২১৩৯জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০৭৫ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১০৬৪জন। ইতিমধ্যেই উপজেলা নির্বাচন অফিস সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এদিকে নির্বাচনে সাধারণ সদস্য পদে তরুণ প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে আরিফ হোসেন মাঠ চষে বেড়াচ্ছেন। গতকাল বৃহষ্পতিবার সরেজমিন এলাকায় গিয়ে দেখা গেছে সর্বত্র তরুণ এই প্রার্থী আরিফ হোসেনকে নিয়ে আলোচনা চলছে। তার সমর্থকরা জানিয়েছে নির্বাচন অবাধ ও সুষ্ঠ হলে তাদের প্রার্থী বিপুল ব্যবধানে বিজয়ী হবেন সেই লক্ষ্যে তারা ব্যাপক প্রচারনা চালাচ্ছে। স্থানীয় লোকজনের মধ্যে সৈয়দ আহাম্মদ মাষ্টার, মমতাজ মিয়া তালকুদার, আ: সামাদ বেপারী, আ: কাদের বেপারীসহ সন্তোষপুর গ্রামের লোকজন নির্বাচন নিয়ে কিছুটা শংকার কথা জানিয়ে বলেন, যেহেতু উভয় প্রার্থী একই দলের সমর্থক। তাই নির্বাচন সুষ্ঠ না হলে হানহানির সম্ববনা রয়েছে। তাই তাদের সকলের প্রত্যাশা নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠ হয় প্রশাসনসহ সকলে সেই ব্যবস্থা গ্রহন করবে। নির্বাচনে অপর প্রার্থী হলেন মোরগ প্রতীক নিয়ে লড়ছেন সিরাজ মিয়া।
উল্লেখ্য, ১১নং চরদু:খিয়া পুর্ব ইউনিয়ন পরিষদের ৩নং ওর্য়াডের সাধারণ সদস্যের সরকারি চাকুরি জনিত কারণে পদত্যাগ করায় ওই সদস্য পদটি শুন্য হয়। #
শিরোনাম:
বুধবার , ২০ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
