
স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নির্বাচন আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে ১৮ সেপ্টেম্বর সোমবার থেকে মনোনয়ন সংগ্রহ শুরু হয়ে আজ ১৯ সেপ্টেম্বর জমা দেওয়ার শেষ দিন। সভাপতি পদে দু’ জন প্রার্থী প্রতিদন্ধিতা করবেন। এরা হলেন, মোঃ জাহাঙ্গীর গাজী ও মাসুদ দেওয়ান। সাধারণ সম্পাদক পদে আলমগীর হোসেন টুটুল, জসীম উদ্দিন, হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, আমির বাসার। মোট ভোটার সংখ্যা ৪০ টি। এ নির্বাচনের প্রত্যেক উপজেলা স্বাস্থ্য সহকারীরা ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম (মন্ঠু)। আগামী ২৮ সেপ্টেম্বর জেলা সিভিল সার্জেন কার্যালয়ে সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত এক টানা ভোট প্রয়োগ করা হবে।
