পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পুরান বাজারের ২ ও ৩নং ওয়ার্ডে মোবাইল ফোন প্রতীকে মেয়র প্রার্থী নাছির উদ্দিন আহম্মেদের গণসংযোগ ও উঠান বৈঠক অুস্ঠিত হয়েছে। আজ রোববার সকালে ২নং ওয়ার্ডের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মেয়র প্রার্থী নাছির উদ্দিন আহম্মেদ বলেন, আমার মোবাইল ফোন প্রতীক পৌরবাসীর প্রতীক। দলমতের উর্দ্ধে থেকে আমি সকলের ভোট কামনা করছি। আমি পৌরবাসী ও পৌরসভার উন্নয়নের কথা মাথায় রেখেই সকল কাজ করেছি। আগামীতে আবারও নির্বাচিত হতে পারলে পৌরবাসীর উন্নয়নে ও কল্যাণেই কাজ করে যাবো। আমি কথা দিতে পারি আমাকে মোবাই ফোন প্রতীকে ভোট দিলে আপনাদের ভোটের অমর্যাদা হবে না। আজ চাঁদপুর পৌরসভা আত্মনির্ভশীল ও দূনির্তীমুক্ত পৌরসভা হিসেবে দেশব্যাপী স্বীকৃত।
সলেমান গাজীর সভাপতিত্বে ও যুবলীগ নেতা মালেক শেখের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ইউসুফ গাজী, প্রচার সম্পাদক হাসান ইমাম বাদশা, পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক হুমায়ন শেখ, সদর উপজেলা যুবলীগ সহ-সভাপতি তাফাজ্জল হোসেন, শহর আওয়ামীলীগ সদস্য বাবুল বিশ^াস, জেলা শ্রমীক লীগ সদস্য ইমাম হোসেন চৌকিদার, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হামিদ দিদার, শহাজাহান মুন্সী, শহর যুবলীগ নেতা শামীম গাজী, কাঞ্চন গাজী, চাত্রলীগ নেতা কিরন দাস, ওয়ার্ড যুবলীগ নেতা শফিক সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন বাচ্চু পাটওয়ারী, শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তানভির আহমেদ কবির পাটওযারী, মজিবুর রহমান মজু বেপারী।
শিরোনাম:
মঙ্গলবার , ১১ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৭ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

