
১৩ সেপ্টেম্বর রোববার গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক একেএম দিদারুল আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সন্ধ্যা ৭টার সময় চাঁদপুর সদর মডেল থানাধীন খলিশাডুলি মীর মোহাম্মদ আবদুল কাদেরের বাড়ির ভাড়াটিয়া আসামীর নিজ দখলীয় বসতঘর তল্লাশি করে হাজেরা বেগম (৩৫), স্বামী-মোঃ রহিম বেপারীকে ২ (দুই) কেজি গাঁজাসহ গ্রেফতার করে। প্রথমে তাকে শহরের আক্কাছ আলী রেলওয়ে হাই স্কুলের সামনে থেকে গাঁজাসহ ধরার পর হাজেরা বেগমের বাড়িতে ফের অভিযান করে ওই পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে বলে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের সহকারী পরিচালক জানিয়েছেন। তিনি নিজেই বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
শিরোনাম:
মঙ্গলবার , ১৭ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
