কাউছার আহাম্মদ রিপনঃ হাজীগঞ্জ প্রতিনিধিঃ
হাজীগ্ঞ্জ আলীয়া মাদ্রাসার দাখিল ও জেডিসি নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। পরীক্ষা শুরু হবার পর থেকে পরীক্ষার্থীদের মাঝে হাজার হাজার টাকার বিনিময়ে প্রশ্ন হাতবদল হচ্ছে। প্রশ্নপত্রের কেনাবেচার সাথে জড়িত একাধিক পরীক্ষার্থী জানিয়েছেন এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরাসরি জড়িত ও মুলহোতা মাদ্রসার ইংরেজী বিভাগের শিক্ষক কাজী মোরশেদ আলম। গত ১১ অক্টোবর থেকে দাখিল ও জেডিসি পরীক্ষা শুরম্ন হলে ৪ টি বিষয় সম্পন্ন হয়েছে। বাকী রয়েছে গণিত, আরবীসহ ৭ টি পরীক্ষা। আজ ১৭ অক্টোবর বুধবার আরবী দ্বিতীয় পত্র পরীক্ষা। সকাল ৯ টা থেকে দুপুর সাড়ে ১২ ঘটিকার পর্যন্ত্ম এ পরীÿা অনুষ্ঠিত হবে। গোপন সূত্রে জানা গেছে, পরীক্ষার্থীদের মাঝ থেকে বিশ্বস্ত্ম ছাত্রকে দিয়ে ওই প্রশ্ন ফাঁস করে আসছে। এরই ধারাবাহিকতায় ফাঁস হওয়া আজকের আরবী দ্বিতীয় পত্র পরীক্ষার প্রশ্নে দেখা গেছে বাংলা থেকে আরবী অনুবাদে রয়েছে- ধুমপান সাস্থ্যের জন্য ক্ষতিকর। রচনা রয়েছে নামাজ/ দেশপ্রেম। এক পরীক্ষার্থী গতকাল রাতে জানিয়েছেন, মাদ্রাসার শিÿক কাজী মোরশেদ আলমের কাছ থেকে ১০ হাজার টাকার বিনিময়ে এই চুক্তি হয়েছে। ওই ছাত্র প্রতিদিন পরীÿা শেষ হবার পর পরই কয়েকজন ছাত্র এসে প্রশ্ন নিয়ে যায়। ওই দুই/ তিন জন ছাত্র অন্যান্য পরীক্ষার্থীদের মাঝে তা বিতরণ করে।নাম প্রকাশে অনিচ্ছুক এক দাখিল পরীক্ষার্থী আজকের আরবী দ্বিতীয় পত্রের পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্নপত্রের প্রসঙ্গ জানতে চাইলে সে ‘প্রশ্নপত্র আল ফাতাহ সাজেশন গাইড’ বইতে হুবহু দাগানো রয়েছে। ওই গাইটিতে বিশেষ ইংরেজি বর্ণ “টি” ব্যবহার করেছে। আজকের পরীক্ষায় আরবী দ্বিতীয় পত্রের র্নৈবিত্তিক প্রশ্নের ৫০ নম্বর দাগানো রয়েছে। অন্যদিকে রচনামুলক ৫০ নম্বরে দেখা গেছে, ওই গাইডের ৭৫ পৃষ্ঠার নাহু অংশের ১,৩,৫ নং এবং সরফ অংশের ২,৪নং। হারকাতে নাহবী প্রদান অংশের ১ নং। বাংলা থেকে আরবী অনুবাদ ধুমপান সাস্থ্যের জন্য ক্ষতিকর/ ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম/ যেমন কর্ম তেমন ফল। আরবী থেকে বাংলা অনুবাদ ‘ ইসলাম শান্ত্মির ধর্ম/ ঘরের মালিক ঘরে যা আছে সে সম্পর্কে অধিক অবগত/ তোমার প্রতি অসদাচরণ কারীর সাথে সদাচরণ কর। দরখাস্ত্ম ওই গাইডের পৃষ্ঠা নং ১ ও ৫ নং। রচনা দেশপ্রেম/ নামাজ। মাদ্রাসার সহকারী অধ্যক্ষ কাজী আবু তাহের মুঠোফোনে জানান, বিষয়টি আমার জানা নেই। মাদ্রসার অধ্যÿ হিবযুর রহমান জানান, জেডেসির প্রশ্ন করার দায়িত্ব ছিল শিÿক মোরশেদ আলম। আর শাহজান বিএসসির দায়িত্বে ছিল দাখিল পরীÿার। যদি ঘৃণীত কাজটির প্রমাণ ফেলে প্রাতিষ্ঠানিকভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিয়াকত আলী বলেন, মাদ্রসার নিবাচর্নী পরীÿার প্রশ্ন বেসকারী ভাবে করা হয়েছে। এভাবে প্রশ্ন পত্র ফাঁস করে দেয়া ঠিক হয়নি। উপযুক্ত প্রমাণ ফেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
চাঁদপুর নিউজ সংবাদ
