ভুয়া পশু চিকিৎসকের ভুল চিকিৎসায় ৪টি গরুর মৃত্যুতে পাগল প্রায় পশ্চিম সকদীর গৃহস্থ স্বপন মিজি। ১টি গাভী ও ৩টি বদলের বাজার মূল্য প্রায় ২লক্ষ টাকা। গরু ৪টির মৃত্যুতে স্বপন মিজি এখন কি করবে ভেবে পারছে না। একাবার থানায় তো অন্যবার একলাকার চেয়রাম্যান ও মুরুব্বিদের কাছে ছুটছে তার অভিযোগ নিয়ে। ঘটনার বিবরনে জানা যায়, দুলু খাঁ নামের জনৈক ভুয়া পশু চিকিৎসক স্বপন মিজির গুরুগুলো অসুস্ত হওয়ার পর চিকিৎসা শুরু করে তার দেওয়া ব্যবস্থাপত্র অনুয়ায়ী ঔষধ খাওয়ানের পরে অসুস্থ ৪টি গরু ৩দিনের মাথায় মারা যায়। ভুয় চিকিৎসক দুলু খাঁ দীর্ঘদনি যাবৎ তার ভাই পশু চিকিৎসক রাজ্জাকের নাম ভাঙ্গিয়ে এলাকায় পশু চিকিৎসা দিয়ে আসছে। এলাকার কম শিক্ষিত অনেক গৃহস্থই দুলু খাঁ ব্যবস্থাপত্র নিয়ে তাদের গৃহপালিত পশুদের চিকিৎসা করিয়ে আসছে। তারা কখনো যাচাই করেনি দুলু খাঁর ডাক্তারী সনদ আছে কিনা। স্বপন মিজির ৪ গরুর মৃত্যুতে এলাকায় গৃহস্তদের মাঝে হতাশা কাজ করছে। এব্যাপারে ভুক্তভোগী পশ্চিম সকদী বকসি মিজি বাড়ির গৃহস্থ স্বপন মিজি বলেন, আমি অত লেখা পড়া জানি না। তবে দীর্ঘ অনেক বছর ধরেই রমজানের সময় দুই একটি গরু কিনে তা লালন পালন করে কোরবানীর সময় বিক্রি করি। আমার ৪টি গরুই বিগত অসুস্থ হয়ে পড়লে ডাক্তার দুলু খাঁর কথা অনুযায়ী ঔষধ খাওয়াই। তারপর থেকে একটি করে দুই দিনে দুইটি গরু মারা যায়। অন্য দুইটিও আরো অসুস্থ হয়ে পড়লে আমি পশু হাসাপাতাল থেকে ডাক্তার একেএম সাইফুল ইসলামকে ১ হাজার টাকা দিয়া বাড়িতে আইনা গরু গুলো দেখালে তিনি বলেন, আপনার এ গরু দুইটিও বাঁচবে না। তিনি দেখার পরের দিন আমার দিনে ৪কেজি দুধ দেওয়া গাই গরুটিসহ অন্য একটি বলদও মারা যায়। আমি এখন সর্বসান্ত । কি করমু কিছ্ ুবুছতাছিনা। সামনে ঈদ পোলাপাইনের রমাজানদের ঈদ ও সামনের কোরবানির ঈদেও কিছু দিতে পারমু না।
শিরোনাম:
আরও সংবাদ
চাঁদপুরে অর্ধশত বছরের ভোগান্তির অবসান, সড়ক প্রশস্তের কাজ…
চাঁদপুর শহরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক নতুন বাজার রোডস্থ এসবি খালের ওপর নির্মিত... বিস্তারিত
চাঁদপুরে আওয়ামী লীগ ছেড়ে ২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান…
চাঁদপুরে আওয়ামী লীগ ছেড়ে দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান করেছে। বুধবার (১৫ জানুয়ারি)... বিস্তারিত
চাঁদপুরে এক মাসে ৮শ’ প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধনের আওতায়
চাঁদপুর জেলায় গত বছরের ডিসেম্বর মাসে নতুন করে প্রায় ৮শ’ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট... বিস্তারিত
চাঁদপুর পৌরসভার উচ্ছেদ অভিযান
শহরের নিউ মার্কেট, টাউন হল মার্কেটসহ চাঁদপুর পৌরসভার সামনে থেকে কালিবাড়ি মোড় পর্যন্ত বিভিন্ন... বিস্তারিত
হাইকোর্টের রায়ে শহর ও সড়কে গাছ কাটতে ৭…
সারাদেশে আশঙ্কাজনক হারে তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশ দূষণ রোধে জনস্বার্থে মানবাধিকার ও... বিস্তারিত
এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী ২১ এপ্রিল (মঙ্গলবার) থেকে শুরু... বিস্তারিত
জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও সুরক্ষা আইনের অধ্যাদেশ অনুমোদন
জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী... বিস্তারিত
বাড়িভাড়া নির্ধারণে নীতিমালা চেয়ে হাইকোর্টের রুল
বাড়িভাড়া নির্ধারণে নীতিমালা চেয়ে হাইকোর্টের রুল ভাড়াটিয়াদের জন্য আশার খবর বাংলাদেশে... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

