
করোনাভাইরাস (কোভিড-১৯) রোধকল্পে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার
লক্ষ্যে গতকাল ১৪ বৃহস্পতিবার সকল উপজেলায় ইউএনও, এসিল্যান্ড ও নির্বাহী
ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এ সময় অযথা বাসা থেকে
বের হওয়া, অপ্রয়োজনীয় দোকানপাট খোলা রাখা, গণজমায়েত করা, নিরাপদ দূরত্ব
বজায় না রাখার অপরাধে ৫০টি মামলায় ৫০ জন ব্যক্তিকে সর্বমোট ১ লক্ষ ১৯৫০০
টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনার সময় সেনাবাহিনী, পুলিশ ও আনসার
সদস্যরা সহযোগিতা করেন। করোনাভাইরাস সংক্রমণরোধের লক্ষ্যে অভিযান অব্যাহত
থাকবে।
