
চাঁদপুরে গতকাল ৫ নভেম্বর ৭৯টি করোনা টেস্টের রিপোর্ট প্রকাশিত হয়। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয় ৬জনের। আক্রান্ত ৬জনের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৪জন, মতলব দক্ষিণ উপজেলার ১ জন ও শাহরাস্তি উপজেলার ১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪শ’ ৩৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ২শ’ ৬৯ জন। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র থেকে এ তথ্য পাওয়া যায়।
সূত্র থেকে আরও জানা যায়, চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৭৮ জনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। সুস্থ এবং মৃতের সংখ্যা বাদ দিয়ে বাদবাকি ৯০ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
