: চাঁদপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বৃহস্পতিবার বিকেলে ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষ্যে ও কেন্দ্রীয় আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আঃ জলিলের মৃত্যুতে গভীর শোক ও ১ মিনিট নিরবতা পালন করা হয়।
পরে জেলা আওয়ামীলীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ও তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আ’লীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আঃ রব ভূঁইয়া, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আঃ মান্নান মিয়াজী, আলহাজ্ব ওসমান গণি পাটওয়ারী, যুগ্ম সম্পাদক অ্যাড.জহিরুল ইসলাম ও আ’লীগ নেতা অ্যাড. বিণয় ভূষণ মজুমদার। সভা শেষে মরহুম আঃ জলিলের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
