প্রতিনিধি
শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার উত্তর তারাবুনিয়া গ্রাম থেকে ৮ম শ্রেণির ছাত্রী সোনিয়াকে তুলে এনে মতলব পৌরসভাস্থ বোয়ালিয়ায় দাদার বাড়িতে বিয়ে করলেন প্রেমিক আল-আমিন। ঘটনা ঘটেছে গত ৭ জুলাই সোমবার রাতে দাদা আজিজ প্রধানীয়ার বাড়িতে।
জানা যায়, সখিপুর উপজেলার আক্কাছ আলী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী সোনিয়ার সাথে একই উপজেলার সুমন দর্জির ছেলে আল-আমিনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। এলাকায় সচেতন মহলের চাপের কারণে এ বাল্য বিবাহ করতে না পারায় আল-আমিন সোনিয়াকে তুলে এনে দেড় লাখ টাকা দেনমোহরে বিবাহ করে। ঘটনাটি মতলব দক্ষিণের বোয়ালিয়া এলাকায় জানাজানি হলে ঘটনা ফাঁস হয়ে যায়। ঘটনা সূত্রে আরো জানা যায়, সোনিয়ার পূর্বেও এক প্রবাসীর সাথে বাল্য বিবাহ হয়। কিন্তু সোনিয়ার সাথে আল-আমিনের প্রেম থাকায় উভয়ে পালিয়ে আসে মতলবে। এ ব্যাপারে সোনিয়া জানায়, প্রবাসী করিম ছৈয়ালের ছেলে আলমগীরের সাথে আমাকে আমার পিতা জোরপূর্বক বিবাহ দিলে আমি ঐ ছেলেকে ডিভোর্স দিয়ে আল-আমিনের সাথে চলে আসি। আল-আমিন সোনিয়াকে নিয়ে দাদার বাড়িতে এনে বিয়ে করে। এ ঘটনায় বোয়ালিয়া এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে
