
বাংলাদেশে নভেল করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় সারাদেশের ন্যায়
চাঁদপুরেরও সবশিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও ৯ দিন বৃদ্ধি করা হয়েছে।
এর আগে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত
হয়। এখন তা বাড়িয়ে ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে মঙ্গলবার এক সভায় শিক্ষা প্রতিষ্ঠানে
ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হয় বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে
জানানো হয়। তাতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা
করে প্রাক-প্রাথমিক থেকে শুরু করে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৯
এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
