
মিজানুর রহমান রানা
চাঁদপুরে পহেলা বৈশাখ উৎযাপনকল্পে জেলা প্রশাসনের এক প্রস্তুতিসভা গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ আলম সিদ্দিকীর সঞ্চালনায় সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়, বিগত বছরের ন্যায় জেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ ১৪২১ চাঁদপুর প্রেসকাব প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হবে। তাছাড়া এ অনুষ্ঠানমালার পাশাপাশি বড় স্টেশন মোলহেডেও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রেসকাব ভবনের পেছনের নদীরপাড় এলাকায় গ্রামীণ মেলা ও বসার স্থানের আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়। সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে চাঁদপুরের ১৯টি সাংস্কৃতির সংগঠনের অংশগ্রহণে বর্ণাঢ্য সাজসজ্জায় অংশগ্রহণে র্যালী বের করা হবে। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে দিনব্যাপী অনুষ্ঠানমালাস্থল প্রেসকাব প্রাঙ্গনে গিয়ে শেষ হবে। র্যালীতে পুলিশ বাদক দল ও স্কাউট বাদক দল থাকার সিদ্ধান্ত গৃহীত হয়। সকাল ১১টায় মোলহেডে সাংষ্কৃতিক অনুষ্ঠান জেলা প্রশাসকের প থেকে পহেলা বৈশাখ উৎযাপনে ভিন্নমাত্রা যোগ করা হচ্ছে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মোলহেডে বিকেল ৪টায় নতুন বাজার বনাম পুরাণবাজার কাবাডি খেলা ও প্রজেক্টরের মাধ্যমে দেশাত্মবোধক চলচ্চিত্র প্রদশর্নী। সকাল ৭টায় প্রেসকাবের উদ্যোগে দই-চিড়া এবং ৮টায় পুলিশ লাইনে পান্তা ইলিশের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে খই-বাতাসার বিতরণ করা হবে।
সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নূরুল্লাহ নূরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু আলী সাজ্জাদ হোসেন, পৌর মেয়র নাছির উদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, এএসপি হেডকোর্য়াটার শচীন চাকমা, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসকাব সভাপতি গোলাম কিবরিয়া জীবন, সাবেক সভাপতি শাহ্ মোহাম্মদ মাকসুদুল আলম, সাবেক সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, চাঁদপুর ল’ কলেজের অধ্য অ্যাড. ফজলুল হক সরকার, চাঁদপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্য মনোহর আলী, সাংস্কৃতিক সংগঠক জীবন কানাই চক্রবর্তী, অনন্যা নাট্যগোষ্ঠীর সভাপতি ও চাঁদপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক শহীদ পাটওয়ারী, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি সুভাষ রায়, জেলা স্কাউট সাধারণ সম্পাদক অজয় ভৌমিক, বিআইডব্লিউটি-র কর্মকর্তা মোবারক হোসেন, হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক হাফেজ আহম্মেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, ন্যাপ সভাপতি আবুল কালাম পাটওয়ারী, জেলা শিল্পকলা একাডেমীল কালচারাল অফিসার আবু সালেহ মোঃ আব্দুল্লাহসহ চাঁদপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তারা।
শিরোনাম:
রবিবার , ৮ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
