কচুয়ায় বিয়ে ও স্বামীর অধিকার ফিরে পেতে টানা ৩ দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করছে এক প্রেমিকা। উপজেলার জুগিচাপর গ্রামে হাস্যকর এ ঘটনা ঘটে। এ ঘটনায় জুগিচাপর সড়ক আশপাশের এলাকার বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সরেজমিনে জানা গেছে, উপজেলার দেবীপুর গ্রামের দেলোয়ার হোসেনের কন্যা সীমা আক্তারকে প্রায় ৪ বছর পূর্বে একই উপজেলার জুগিচাপর গ্রামের অহিল মিয়ার পুত্র ফারুক হোসেনের সাথে ইসলামী শরীয়া মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে জুনাইদ হোসেন (২) নামের একটি পুত্র সন্তান জন্ম নেয়।
গত ২৬ মার্চ একই বাড়ির প্রবাসী শাহ জালালের পুত্র জহিরুল ইসলাম গৃহবঁধূ সীমা আক্তারকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে বাড়ি থেকে চট্টগ্রাম নিয়ে পালিয়ে যায়। এছাড়া জহিরুল ইসলাম তার স্বামী ফারুক হোসেনের অনুপস্থিতিতে বিভিন্ন সময় প্রেম নিবেদনসহ উত্ত্যক্ত করে আসছিল। সীমা আক্তার জানায়, চট্টগ্রামে জহিরুল ইসলামের সাথে গত ৩ এপ্রিল তার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর ঘরসংসার করে জহিরুল ইসলাম তাকে ফেলে অন্যত্র পালিয়ে যায়। পরে নিরূপায় হয়ে সে স্বামীর অধিকার ফিরে পেতে জহিরুল ইসলামের বাড়ি জুগিচাপর স্বামীর অধিকার ফিরে পেতে অনশন করছে।
এদিকে কচুয়া থানার এ এসআই নাছির উদ্দিন জানান, মেয়ের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তিনি ঘটনাস্থালে যান এবং বিষয়টি সমাধানের লক্ষে দু’ পরিবারকে পরামর্শ দেন। অপরদিকে গতকাল শুক্রবার দুপুরে সরেজমিনে গিয়ে অভিযুক্ত জহিরুল ইসলাম ও তার মা জীবন বেগমকে বাড়িতে পাওয়া যায়নি। স্থানীয়রা জানিয়েছে, নিজের ছেলের অপকর্ম ঢাকতে জহিরুল ইসলামের মা জীবন বেগম ঘরে তালা লাগিয়ে বাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছে। নীরিহ গৃহবঁধূ সীমা আক্তার তার স্বামীর অধিকার ফিরে পেতে স্থানীয় প্রশাসন, সাংবাদিক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন।
শিরোনাম:
শনিবার , ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

