স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের ৫নং ঘাটস্থ শাহপরান ওয়ার্কসপের (ডক ইয়ার্ড) কর্মচারী মাসুদ (১৭) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
গতকাল দুপুরে ট্রলারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা যায় বলে স্থানীয়রা জানান। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর ওয়ার্কসপের লোকজন তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে এসে মৃত্যু হয়েছে জেনে তারা দ্রুত ওই শ্রমিকের বাড়ি পুরাণবাজার বউবাজার এলাকায় নিয়ে যান। খবর পেয়ে মডেল থানার এসআই নাজমুলসহ সংবাদকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলে নিহতের পরিবারের লোকজন ছবি তুলতে বাধা দেয়। কোনো রকম তদন্ত ছাড়াই তাকে মাছ বিক্রেতা গিয়াস উদ্দিনের বাড়িতে দাফন করতে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিহতের পরিবারের আলাপ-আলোচনা চলছিল। নিহতের বাবার নাম দুদু মিয়া। ৫ বোনের ১ মাত্র ভাই ছিলেন মাসুদ। সংসারের একমাত্র উপার্জনকারী ছিলেন।
