স্টাফ রিপোর্টার ॥ সারা দেশব্যাপি গুম, হত্যা, নির্যাতনের প্রতিবাদে গত ৫ জানুয়ারী পুহসনের নির্বাচন বাতিল ও সর্বজন গ্রহনযোগ্য নির্বাচনের দাবীতে শহর ও থানা বিএনপির আয়োজনে চাঁদপুর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকালে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পুণরায়জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে আলোচনা সমাবেশে মিলিত হয়। সদর থানা বিএনপির সভাপতি এড. সলিমউল্লাহ সেলিম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক খলিলুর রহমান গাজীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি সফিউদ্দিন আহমেদ। বক্তারা বলেন,সারা দেশব্যাপি মানুষকে গুম, হত্যা,নির্যাতন করা হচ্ছে। অবিলম্ভে গত ৫ জানুয়ারীর পুহসনের নির্বাচন বাতিল করে সর্বজন গ্রহনযোগ্য নির্বাচন দিতে হবে। এর মাধ্যমে যেই ক্ষমতায় আসুক আমরা তাকেই স্বাগতম জানাবো।এ দেশের সকল শ্রমজীবী মানুষ বর্তমান স্বৈর শাসবক সরকারের বিপক্ষে সোচ্ছার হয়ে উঠেছে।এখন এ দেশেনর জনগন কোন কাজের জন্য ঘর থেকে বাহির হলে আর ঘরে ফিরেেব কিনা তার নিশ্চয়তা নেই, এর জন্য দায়ী সরকার। বর্তমান সরকারের বিরোদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। সমাবেশে অন্যন্যিদের মাঝে বক্তব্য রাখেন, শহর বিএনপির সাধারন সম্পাদক আক্তার হোসেন মাঝি, জেলা যুব দলের সভাপতি শাহজালাল মিশন, সাধারন সম্পাদক, আফজাল হোসেন,জেলা ছাত্র দলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার প্রমুখ।
শিরোনাম:
শুক্রবার , ১১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৭ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
