চাঁদপুর নিউজ রিপোর্ট
চাঁদপুর শহরের কোড়ালিয়া রোড এলাকায় নিজ বসত ঘরে দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন আবদুল মালেক পাটওয়ারী নান্নু (৬০) নামের এক মুক্তিযোদ্ধা। সোমবার গভীর রাতে এ খুনের ঘটনা ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি কোড়ালিয়া এলাকার মৃত আমজাদ হোসেন পাটওয়ারীর ছেলে। তিনি প্রায় ১৫-২০ বছর ওই বাড়িতে একা বসবাস করে আসছেন।
এ ঘটনায় উজ্জ্বল হোসেন (১৫) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। চাঁদপুর সদর উপজেলার পশ্চিম সকদী গাজী বাড়ি থেকে বিকেল সাড়ে ৩টায় তাকে আটক করা হয়।
উজ্জ্বল চাঁদপুর সদর উপজেলার পশ্চিম সকদী গাজী বাড়ির ইসমাইল গাজীর ছেলে। সে শহরের গনি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র।
স্থানীয় ও নির্মাণ শ্রমিক আবুল হোসেন জানান, সকালে ওই মুক্তিযোদ্ধার বাড়ির সীমানা দেয়ালের কাজ করতে শ্রমিকরা বাড়িতে আসনে। এসময় ঘরের দরজা বন্ধ দেখতে পান শ্রমিকরা। পরে ঘরের জানালার ফাঁক দিয়ে হাত-পা বাধা অবস্থায় নান্নু পাটওয়ারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় তারা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারের জন্যে ঘটনাস্থলে যায়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল কাইয়ূুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিছু দিন আগে প্রায় ১৬ লাখ টাকার জামি বিক্রি করেছিলেন তিনি। সে টাকা জন্যেই খুন হতে পারেন বলে ধরণা করা হচ্ছে। মামলার তদন্তে সব বেরিয়ে আসবে বলেও জানান ওসি।
অপর দিকে উজ্জ্বলকে আটকের পর থানায় এসে তার মা আমেনা বেগম জানান, নান্নু পাটওয়ারীকে উজ্জল নানা বলে ডাকতো। এবং মাঝে মাঝে সে ওনার সাথে থাকতেন। ঘটনার দিনও উজ্জল বাসায় ছিল। রাতে অপরিচত ৫-৬ লোক তাদের নান্নু পাটওয়ারীর ঘরে ঢুকে । তখন নান্নু পাটওয়ারী ঘরে ছিলেন না। ওই দুস্কৃতিকারীরা এক পর্যায়ে উজ্জ্¦কে মারধর করে একটা রুমে আটকে রাখে। নান্নু পাটওয়ারী রাত ১২টার দিকে বাড়ি এসে ঘরের দরজা খোলা দেখতে পায়।
এসময় ওই দৃস্কৃতিকারীর নান্নু পাটওয়ারীকে হাত পা বেধে ধাক্কা দিয়ে ঘর থেকে উজ্জ্বলকে রেব করে দেয়। পরে রাত ১টার দিকে উজ্জ্বল গ্রামের বাড়ি চলে যায়। এবং এসব কথা খুলে বলে।
চাঁদপুর মডেল থানার সিনিয়র উপ-পরিদর্শক মো. মাহাবুবর রহমান মোল্লা জানান, তাকে জিজ্ঞাসাবাদের জন্যে থানায় আনা হয়েছে। সে বলছে ওসব লোকদের দেখলে চিনতে পারবে।
