
মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব থেকে
সম্প্রতি সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশীর মধ্যে ৬ বাংলাদেশীর মরদেহ আগামী ৩০ মে সকাল ৬টায় বাংলাদেশ বিমানের বইং- ০৪০ ফ্লাইটে করে দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন সৌদি আরব বাংলাদেশ দূতাবাসের লেবার কন্সুলেন্ট ড. মিজানুর রহমান। তিনি বলেন, বাকি ৩ জনের লাশ আগামী ৩ জুন ২০১৪ বাংলাদেশে তাদের গ্রামের বাড়িতে পাঠানো হবে।
৩০ মে যে ৬ জনের লাশ দেশে পাঠানো হচ্ছে তারা হলেন : সেলিম, মতিউর রহমান, মোঃ জালাল উদ্দিন, মোঃ আক্কাছ, মোঃ জাকির হোসেন ও শাহ আলম।
এ ঘটনার রেশ না কাটতেই আবারো সৌদি আরবের জেদ্দাতে সড়ক দুর্ঘটনায় গত ২৬ মে আরও ৪ বাংলাদেশীসহ ৬ জন নিহত হয়। নিহত ৪ জনের মধ্যে মোঃ হারুনের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায়। নিহত এ ৪ বাংলাদেশীর লাশ খুব দ্রত দেশে পাঠানো হবে বলে জেদ্দার লেবার কন্সুলেন্ট মোকাম্মেল হোসেন জানিয়াছেন।
