
মতলব দক্ষিণে ফারুক মিয়াজী (২৩) নামক এক ইয়াবা ব্যবসায়ীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল ৩০ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট সফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় প্রদান করেন। ২৯ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে মতলব দক্ষিণ থানার এসআই জহিরুল ইসলাম ও এএসআই জাহাঙ্গীর উপজেলার নায়েরগাঁও বাজার এলাকা থেকে ফারুক মিয়াজী নামক ওই ইয়াবা ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসেন। তার দেহ তল্লাশি করে ৩ পিচ ইয়াবা পাওয়া গেছে বলে পুলিশ জানায়। তার বিরুদ্ধে নায়েরগাঁওসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসার একাধিক অভিযোগ রয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। তার বাড়ি নায়েরগাঁও উত্তর ইউনিয়নের পাটন গ্রামে।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- মতলব দক্ষিণ
- /
- মতলব দক্ষিণে এক ইয়াবা ব্যবসায়ীর দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড
আরও সংবাদ
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
লাশের অপেক্ষায় স্বজনরা, মতলবের হাবিব সৌদি আরবে মৃত্যু
জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান ২১ বছর বয়সী মো. হাবিব খান। প্রবাসী জিবন কিন্তু স্বপ্ন পূরণ... বিস্তারিত
মায়া চৌধুরীর ১৩ বছরের সাজা বাতিল
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ১৩ বছরের সাজা থেকে আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন... বিস্তারিত
মতলবে হাসপাতাল সিলগালা, জরিমানা
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজারের নুসরাত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে নানা অনিয়মের... বিস্তারিত
মতলব দক্ষিণ উপজেলায় ধর্ষণ ও হত্যা মামলায় ৪…
মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর ইউনিয়নের রাসূলপুর গ্রামে গৃহবধু রহিমা আক্তারকে (২০) ধর্ষণ ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
