প্রতিনিধি : স্বামী জীবিত থাকা অবস্থায় শ্বশুরবাড়িতে স্বীকৃতি মেলেনি পারভীনের। তবে এখন মিলেছে। ৯ মাসের শিশুসন্তানকে সঙ্গে নিয়ে শ্বশুরের ভিটায় ঠাঁই হয়েছে পারভীনের। কিন্তু যার চোখে স্বপ্ন ছিল, স্ত্রীকে সঙ্গে নিয়ে সংসার করার। সে মানুষটি এখন আর নেই।
চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার হিরণ ২৭ মে দুবাইয়ে সিলিন্ডার বিস্ফোরণে মারা যান। আর হিরণের মৃত্যুর মধ্য দিয়েই শেষ হয়ে গেল দুটি মানুষের একত্রিত হওয়ার মেলবন্ধন।
এদিকে স্বামীর মৃত্যুর খবর শুনেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন পারভীন। স্বামীর মুখটি শেষবারের মতো একবার দেখতে মৃতদেহের অপেক্ষায় সময় গুনছেন।
জানা যায়, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের উত্তর শ্রীপুর শেখবাড়ীর মৃত তাজুল ইসলামের মেঝো ছেলে হিরণ আর একই উপজেলার সদর ইউনিয়নের মৈশাইদ মজুমদার বাড়ির মেয়ে পারভীন। চার বছর আগে প্রেম করে পরিবারের অসম্মতিতে বিয়ে করেন পারভীন আর হিরণ। কিন্তু বিয়ের পর স্ত্রীকে নিয়ে বাবারবাড়িতে ওঠার সাহস হয়নি হিরণের। কারণ এতে হিরণের বাবা তাজুল ইসলামের স্ত্রীকে মেনে নেওয়ায় অসম্মতি জানান। ফলে শ্বশুরবাড়িতেই স্ত্রীকে রেখে বিদেশে পাড়ি জমান হিরণ। চার বছর ধরেই তিনি প্রবাসে কর্মরত ছিলেন। যদিও মাঝে তিনি দেশে ফিরে এসেছিলেন। তখন স্ত্রীকে নিয়ে চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকায় একটি ভাড়াবাড়িতে ওঠেন। কিছু দিন থাকার পর আবার বিদেশে চলে যান। এর মধ্যে হিরণ এক ছেলে সন্তানের বাবা হন।
এ ছাড়া চলতি বছরের এপ্রিল মাসে হিরণের বাবা তাজুল ইসলাম মারা যান। বাবা মারা যাওয়ার কিছু দিন পরই অর্থাৎ ১৭ এপ্রিল গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুবাইয়ে দগ্ধ হলে হিরণের মা তার শিশুসন্তানসহ স্ত্রী পারভীনকে শ্বশুরবাড়িতে নিয়ে আসেন। অথচ দীর্ঘ দেড় মাস দুবাই রাশিদি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ মে মঙ্গলবার মারা যান তিনি।
হিরণের মা অপেক্ষায় আছেন সন্তানের মুখটি একবার দেখার আশায়। আর মানসিকভাবে ভেঙে পড়া স্ত্রী পারভীন এখনও মেনে নিতে পারছেন না স্বামী হারানোর কথা।
হিরণের মা ছেলে হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছিলেন। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার বাবা ফোনে কথা কইছিলো। বাবায় ভালো হইয়া দেশে আসবো কইছে। দোয়া চাইছিল আমার কাছে।’
হিরণের স্ত্রী পারভীন দ্য রিপোর্টের এ প্রতিনিধিকে বলেন, ‘আন্নেরা আমার ছবি ওডান ক্যান, হিরণের কাছে ছবি পাঠানো লাগবো না।’
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘ডাক্তার কইছে হিরণ আইবো।’
হিরণের বড় ভাই মানিক শেখ দ্য রিপোর্টকে বলেন, ‘হিরণের স্ত্রী পারভীন মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। তাই চাঁদপুর সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ডাক্তার দেখানো হয়েছে।’
হিরণের মৃতদেহ কবে আসতে পারে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মঙ্গল বা বুধবার হিরণের মৃতদেহ আসার সম্ভাবনা
শিরোনাম:
রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

