মিজানুর রহমান রানা
দেশব্যাপী গুম, হত্যা, সন্ত্রাস, নির্যাতন এবং জিয়া পরিবারের উপর ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহার সহ গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে ১৯ দলীয় ঐক্যজোট চাঁদপুর জেলা শাখার আয়োজনে গতকাল সোমবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সহ-সভাপতি এড. সলিম উল্যা সেলিমের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক দেওয়ান সফিকুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী মাও. বিল্লাল হোসেন মিয়াজী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুনির চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান গাজী, যুগ্ম সম্পাদক অ্যাড. মিজানুর রহমান, শহর জামায়াতের আমির অ্যাড. শাহজাহান মিয়া, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মাহাবুব আনোয়ার বাবলু, জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. মুনিরা চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, জেলা জাসাস সভাপতি গোলাম মোস্তফা রতন, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক এনায়েত উল্লা খোকন, জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক খলিলুর রহমান হাওলাদার, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মোফাজ্জল হোসেন চান্দু, জিয়া পরিষদ আহ্বায়ক অ্যাড. আবদুল্লাহিল বাকি, জেলা ছাত্রদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্র শিবির সভাপতি সাখাওয়াত হোসেন প্রমুখ। বক্তারা বলেন, আজকে কোনো বক্তব্য নয়, শুধু এ অবৈধ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ। বর্তমান অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপিকে নাকি ফরমালিন দিয়ে বাঁচিয়ে রেখেছে। বক্তারা শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, আপনি এবং আপনার সরকার ফরমালিনের মাধ্যমে বেঁচে আছেন। তাই যাকে দেখেন তাকেই মনে হয় ফরমালিন। লঞ্চ ও ট্রেনের যাত্রীরা টিকেট না নিলে ভয় থাকে কখন ধরা পড়ে যাবে। এ সরকারও টিকেটের ভয়ে দিশেহারা হয়ে গেছে। তারা আর বেশিদিন বাংলাদেশে থাকতে পারবে না। বক্তারা আরো বলেন, বাংলাদেশে বিএনপির যত নেতাকর্মী খুন ও গুম হয়েছে তার প্রতিটি বিচার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে করা হবে। সব পঁচা সহ্য করা যায় না, কিন্তু ডিম পঁচা সহ্য করা যায় না। আজকে আওয়ামী লীগ সরকার থেকে ডিম পঁচা গন্ধ বের হচ্ছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্রগামী। এ অবৈধ সরকার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করছে। এ অবৈধ সরকার জনগণের নয়। গডফাদারদের নিরাপত্তা দিচ্ছে। বক্তারা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সবাই প্রস্তুত থাকুন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আন্দোলনের ডাক দিবে তাতে ঝাপিয়ে পড়তে হবে।
শিরোনাম:
শুক্রবার , ৫ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

