ফরিদগঞ্জ উপজেলার জামালপুরে মাদক সেবন ও ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় দুর্বৃত্ত কর্তৃক আহত মাদ্রাসার প্রতিষ্ঠাতা মিজানুর রহমান খোকন আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ৯জুন এ হামলার ঘটনা ঘটে।
আহতের পরিবারের লোকজন জানায়, ঘটনার পর ফরিদগঞ্জ থানায় এ ঘটনার একটি মামলা দায়ের করা হয়। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত হান্নান পাটওয়ারীর ছেলে কামরুল পাটওয়ারীকে আটক করে। বর্তমানে তিনি ঢাকা এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন। হামলায় তার হাটু ও পায়ের রগ ছিড়ে যায়। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়।
ঘটনার পর থেকেই মিজানুর রহমানের স্কুল পড়–য়া ছেলে ফাহিম রহমান (১২), ফাহাদ (৬), পিতা সোলাইমান মেম্বার, মা রহিমা বেগমসহ তার স্ত্রী দুর্বৃত্তদের হুমকি-ধমকিতে নিরাপত্তাহীনতায় রয়েছে। ফাহিম ও ফাহাদের শিক্ষক আকরাম খান জানায়, সংঘবদ্ধ বখাটে ওই চক্রের হুমকি-ধমকির কারণে শিশু শিক্ষার্থীদের পড়াশুনা বন্ধ হওয়ার উপক্রম। অসহায় মিজানুর রহমানের পরিবার তাদের নিরাপত্তার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৫ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

