
মিজানুর রহমান রানা
চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক লীগ ১নং ওয়ার্ডের নেতা-কর্মীদের ওপর সন্ত্রাসী হামলায় আহত ৫ জন।
আহতদের সূত্রে জানা যায়, গত ২৭ জুন শুক্রবার দিবাগত রাতে পুরাণবাজার ১নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা একযোগে হেঁটে পুরাণবাজার যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। এ সময় তারা কবি কাজী নজরুল ইসলাম সড়ক দিয়ে যাবার সময় পূর্ব পরিকল্পিতভাবে কিছু নামধারী সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এদের হামলায় মো. রুবেল (২৬), মজিব সরকার (৩৬), পাপ্পু খান (২৬), আলম (২৬), ননী (৩২) মারাত্মকভাবে আহত হয়। এদের মধ্যে রুবেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে এবং মো. মজিব সরকারকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। এছাড়া আলম ও ননী প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়। বর্তমানে পাপ্পু চাঁদপুর সদর হাসপাতালের অর্থপেডিক বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
গতকাল শনিবার সকালে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এম এ হাসান লিটন ও শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ইসমাইল আহত পাপ্পুকে দেখতে চাঁদপুর সদর হাসপাতালে যান।
শিরোনাম:
মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
