চাঁদপুরে ভরণ-পোষণ না দেয়ায় ২ ছেলে ও ছেলের বউয়ের বিরুদ্ধে মামলা করেছে মা আমেনা বেগম। রোববার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অসীম কুমার দে মামলাটি আমলে নিয়ে ৪জনের বিরুদ্ধে সমন জারি করেছেন। আগামী ১১ সেপ্টেম্বর আসামীদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। আসামীরা হলেন, বড় ছেলে সুলতান গাজী ও স্ত্রী সুমি বেগম, মেঝ ছেলে শরীফ গাজী ও তার স্ত্রী শেফালী বেগম। মামলা এজাহারে জানা যায়, চাঁদপুর সদর উপজেলার মৈশাদী গ্রামের মালেক গাজীর স্ত্রী আমেনা বেগমকে ভরন পোষণ না দিয়ে দীর্ঘ দিন ধরে নানা অজুহাতে মারধর করে আসছে। কখনো কখনো বাড়ি থেকে বের করে দেয়ার হুমকিও দিয়ে থাকে।বাদী পক্ষের আইনজীবী এম এ হালিম পাটওয়ারী জানান, পিতা-মাতার ভরণ পোষণ আইন ২০১১ ইং এর ৩(১)(২)/ ৫ (১) (২) ধারায় মামলাটি করা হয়েছে। ভরণ পোষণ আইনে বাংলাদেশে এটি দ্বিতীয় মামলা। প্রথম মামলাটিও গত কয়েক মাসে চাঁদপুরেই হয়েছিল।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

