প্রেস বিজ্ঞপ্তিঃ
বিপুল উৎসাহ উদ্দিপনা ও আনন্দ মুখুর পরিবেশের মধ্য দিয়ে ফরিদগঞ্জ লেখক ফোরামের ৯ম কাউন্সিল সর্ম্পূন্ন হয়েছে। গতকাল বুধবার বিকেলে কাউন্সিলে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক শফিকুর রহমান পাটওয়ারী ও সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক মামুুনুর রশিদ মিলন। কাউন্সিলে ১৭ টি পদের মধ্যে ৬টি পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। ৬টি পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। প্রর্থীদের মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শামিম হাসান, মহিলা বিষয়ক সম্পাদিকা হোসনা ইয়াছমিন সূচনা, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে
খলিলুর রহমান গাজী, তথ্য ও গবেষনা সম্পাদক পদে আশরাফুর রহমান শাওন নির্বাচিত হয়। এছাড়া বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত প্রার্থীরা হলেন যথাক্রমে সহ-সভাপতি পারভেজ কায়সার, জামাল উদ্দিন, মাহবুবুল আলম সোহাগ, সহ সাংগঠনিক সম্পাদক হাবিব মিঝি, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, প্রচার সম্পাদক আব্দুস ছালাম, সাং¯ৃ‹তিক সম্পাদক ফরিদ আহম্মেদ রানা, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ হোসেন মিলন।
গতকাল বুধবার বিকালে অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সংগঠনের উপদেষ্টা সাহিত্যিক মোঃ মোস্তফা কামাল মুকুল ও সংগঠনের সাবেক সিনিয়র সহ সভাপতি মশিউর রহমান (মিটু)। আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল বিএসসি। বিকাল ৪ টায় নির্বাচন অনুষ্ঠিত হয়ে বিরতিহীনভাবে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলে। সন্ধ্যা সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশনার মোস্তফা কামাল মুকুল নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।
শিরোনাম:
শনিবার , ১৮ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

