শরীফুল ইসলাম ঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৬নং ইউনিয়নের কাউনিয়া গ্রামে অবস্থিত ‘মেসার্স আলী ব্রিক’ ফিল্ডের সীমানা দেয়াল ও ব্রিক ফিল্ড ভেঙে এর ইট লুটপাট করে নেয়া হচ্ছে। গত তিন দিন ধরে প্রকাশ্যেই এই লুটপাট চললেও ব্রিক ফিল্ডের মালিক বাধা দিয়ে কোনো লাভ হয়নি। লুটপাটকারীরা রাজনৈতিক প্রভাবশালী পরিবারের সদস্য হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করারও সাহস পাচ্ছে না ব্রিক ফিল্ডের মালিক।
স্থানীয় সূত্রে জানা যায়, হাজী আ. আলী পাটওয়ারীর মালিকানাধীন কাউনিয়া গ্রামে অবস্থিত মেসার্স আলী ব্রিক ফিল্ড ভেঙে এর ইট-সুরকি নিয়ে যাচ্ছে স্থানীয় আ. রব ভূঁইয়া ও তার ছেলে কামরুল ভূঁইয়া। গত তিন দিন ধরে ৫/৬জন শ্রমিক দিয়ে আস্তে আস্তে ভেঙ্গে ফেলা হচ্ছে ব্রিক ফিল্ডের দেয়াল ও চুলার দেয়াল। ধীরে ধীরে মূল চিমনির দিকে এগিয়ে যাচ্ছে তারা। গতকাল রোববার সকালে প্রচন্ড বৃষ্টির মধ্যেও ইটভাটা ভাঙ্গার কাজ চলে।
ব্রিক ফিল্ডের মালিক ফরিদগঞ্জ পৌরসভার বাসিন্দা হাজী আ. আলী পাটওয়ারী বলেন, সম্পূর্ণ গায়ের জোরে বেআইনীভাবে আমার ব্রিক ফিল্ড ভেঙে এর ইট ও অন্যান্য মালামাল নিয়ে যাচ্ছে স্থানীয় রব ভূঁইয়া ও তার ছেলে কামরুল ভূঁইয়া। খবর শুনে আমি ওই এলাকায় যেয়ে তাদের অনুরোধ করেও ইট ভাটাটি রা করতে পারছি না। তিনি আরো বলেন, আমার ক্রয়কৃত জমিতে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে এই ব্রিক ফিল্ডটি স্থাপন করি বহু বছর আগে। যারা ইটভাটা ভেঙ্গে নিচ্ছে সেখানে তাদের কোনো জমিও নেই। এ ব্যাপারে তিনি প্রশাসনের হস্তপে চেয়েছেন।
এ ব্যাপারে রোববার সকালে ঘটনাস্থলে অভিযুক্ত আ. রব ভূঁইয়া ইটভাটা ভেঙ্গে নেয়ার ঘটনাটি স্বীকার করে বলেন, আমার কাছ থেকে লিজ নেয়া জমিতে ইটভাটা করা হয়েছে। গত কয়েক বছর ধরে আমার লিজের টাকা না দেয়ায় আমি ইটভাটাটি ভেঙ্গে নিয়ে যাচ্ছি।
শিরোনাম:
সোমবার , ৩১ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৬ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

