১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনকল্পে চাঁদপুর শহর ছাত্রলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে চাঁদপুর জেলা আওয়ামীলীগ কার্র্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় শহর ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিন পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ফারহান বাবু, ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাসুদ পারভেজ রুবেল, ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কিরণ দাস, সাধারণ সম্পাদক হামিম বকাউল, ১২ নং ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক জহির উদ্দিন, ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বিপ্লব, ১৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ মাল, ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান মুন্না, ১২নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম গাজী প্রমুখ। প্রস্তুতি সভায় আগামী ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলো হচ্ছে, ১১ ও ১২ আগস্ট প্রতিটি ওয়ার্ডে বৃরোপণ কর্মসূচি, ১৪ আগস্ট জেলা ছাত্রদলের সাথে যৌথভাবে শোকর্যালী, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ প্রার্থনাসহ বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সুবল দাস, মামুন রহমান, মনসুর পাটওয়ারী, অজয় সেন, সাখাওয়াত আখন্দ, ফরহাদ, রণি খাঁ, সোহান, হাবিব, রণি দেওয়ান, পিয়াস, মুন্না প্রমুখ।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

