মনিরুজ্জামান বাবলু ॥
নয় মাস পর বসতভিটা ছেড়ে দিতে হবেÑএই কথা মনে আসলেই অচেতন হয়ে পড়ে লোভী স্বামী-স্ত্রী। এই দম্পতি বসতভিটা বিক্রি করে শনিবার বগুড়া জেলা সদর থেকে দুই লাখ টাকা দিয়ে সোনার গণেশ কিনে আনলেন। বাড়ীতে এসে একদিন পর সোনার গণেশের একটি কান কেটে স্বর্ণের দোকানে নিয়ে যাচাই করে জানলেন এটি নকল সোনা।
এই চাঞ্চল্যকর ঘটনাটি হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল ইউনিয়নের আড়–লী চুন্নার বাড়ীতে ঘটেছে। ওই বাড়ীর আবদুল বারেকের ছেলে সুলতান মিয়া ও তার স্ত্রী অতি লোভে বগুড়া জেলার প্রতারক মহিলার খপ্পরে পড়েন। তবে ওই প্রতারক মহিলার পরিচয় জানা সম্ভব হয়নি। বাড়ীতে আসার পর তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ রয়েছে।
সুলতান মিয়ার পারিবারিক সূত্রে জানা গেছে, সুলতান মিয়া সিএনজি চালক। বেশি লোভের আশায় গোপনে গত শুক্রবার বগুড়া জেলা সদরের রেলগেইট এলাকায় সোনার গণেশ কিনতে গেছে। তার আগে বাড়ীতে একমাত্র সম্বল বসতভিটা ৩ শতাংশ। তা বিক্রি করে দিলেন চাচার কাছে। চাচার সাথে স্টাম্পের মাধ্যমে নয়মাস পর ভিটা ছেড়ে দেয়ার অঙ্গিকার করেন। আর তিন শতাংশ সম্পত্তির দাম ১ লাখ ৮০ হাজার টাকা নগদ নিয়ে নিলেন সুলতান মিয়া। দুই লাখ টাকার বাকী ২০ হাজার টাকা গ্রামের এক সহপাঠির কাছ থেকে ধার নেন।
প্রতারক মহিলার খপ্পরে পড়ে প্রায় বাক-প্রতিবন্ধী হয়ে গেলেন সুলতান মিয়া। তিনি ধীরে ধীরে বলেন, ‘আমার সব গেছে। এখন কই থাকুম। দুই সন্তান আর স্ত্রীর কি হইবো।’ ওই প্রতারক মহিলার সাথে পরিচয় কীভাবে জানতে চাইলে তিনি বলেন, মাস খানেক আগে তার ব্যবহৃত মুঠোফোনে কল আসে। রিসিভ করলে নারী কন্ঠ। শুরু করলেন প্রেমালাপ। আর ফোন করেনি ওই মহিলা। নিজেই দিনের সিএনজির আয় থেকে মোবাইলে রিচার্জ করে কথা বলতে লাগলেন। দুই সপ্তাহ পর মহিলার ফাঁদ শুরু। ওই মহিলার সোনার মুর্তি আছে। তা বিক্রি করবেন। অনেক কম মূল্যে। এবার প্রেমালাপ থেকে দূরে। পড়লেন অতি লোভে। বিষটি খুলে বললেন স্ত্রীকে। সেও সায় দিলেন। গত সপ্তাহে স্বামী-স্ত্রী মিলে ওই মহিলার দেয়া ঠিকানায় গেলেন বগুড়া জেলা শহরে। সেখানে গিয়ে আপ্পায়ন-সমাদর যা পেলেন। তা ভুলবার নয়। স্ব-চোক্ষে দেখে আসলেন সোনার গণেশ!
তারপর বসতভিটা বিক্রি করে তা কিনার প্রস্তুতি। শুরু হলো উচ্চবিলাসী স্বপ্ন। দুই সন্তানকে নিয়ে নিজেদের স্বপ্ন বাস্তÍবায়ন শুরু করবে। এমন প্রত্যাশা হামাগুড়ি দিয়ে গণেশের কান কেটে দোকানীর কাছে যাচাই করতে গিয়ে চুরমার হয়ে যায়।
সুলতানের স্ত্রী বলেন, ‘আমাদেরকে এভাবে নকল সোনা দিবে-তা ভাবতে পারিনি। এখন মৃত্যু ছাড়া আর কোন উপায় নাই।’
এলাকার সাবেক ইউপি সদস্য সফিকুর রহমান বলেন, সম্পত্তি বিক্রির বিষয়টি জেনেছি। তবে কি কারণে সম্পত্তি বিক্রি করবে- তা বলেনি সুলতান।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
