
আশিক বিন রহিম
চাঁদপুর শহরের বিষ্ণুদী রোড এলাকায় প্রতিবেশীর সম্পত্তিতে জোরপূর্বক ড্রেন নির্মাণের চেষ্টা করায় থানায় মামলা করেছে ভুক্তভুগী পরিবার। ঘটানাস্থল পরিদর্শনে গেলে পুলিশের সাথে অসদাচারণ করায় একজনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকালে শহরের বিষ্ণদী ব্যাংক কলোনি এলাকায়।
জানা যায়, শহরের ব্যাংক কলোনি এলাকার মৃত কালু গাজীর পুত্র মো. হারুন গাজী প্রতিবেশী চাঁদপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক প্রফেসর এমএ রসিদ মিয়ার পৈত্রিকসূত্রে প্রাপ্ত সম্পত্তির উপর জোরপূর্বক ড্রেন নির্মাণের চেষ্টা করতে গেলে প্রফেসর এমএ রসিদ মিয়ার পুত্র মো. রেদোয়ান মিয়া তাতে বাধা প্রধান করে। অভিযুক্ত হারুন গাজী তার বাধা উপো করে ড্রেন নির্মাণ করতে চায়। এসময় রেদোয়ান মিয়া বিষয়টি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আ. মালেককে জানালে তিনি থানা পুলিশকে জানাতে বলেন। পরে রেদোয়ান মিয়া চাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক আবুল কালাম অভিযোগের ভিত্তিকে ঘটনাস্থল পরিদর্শনে যান। এসময় অভিযুক্ত হারুন গাজী পুলিশের সাথে অসদাচারণ করলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে রেদোয়ান মিয়া জানান, প্রতিবেশী হারুন গাজী আমাদের পৈত্রিক সম্পত্তির ২৪ পয়েন্ট জমি দখল করে বাউন্ডারি দেয়াল নির্মাণ করে প্রায় ৫ বছর পূর্বে সেই দেয়ালের ওপর ৫ তলা বিশিষ্ট ভবন নির্মাণ করে। এ বিষয়ে গত পরশু পৌরসভা থেকে লোকজন এসে মাপজোক করে দেখে যে, হারুন গাজীর ভবনে আমাদের ৪১ পয়েন্ট জায়গা রয়েছে। এ বিষয়ে হারুন গাজীকে বসতে বললে সে বিষয়টি উপো করে গতকাল মঙ্গলবার সকালে আমাদের জায়গায় জোরপূর্বক ড্রেন নির্মাণ করতে আসে।
শিরোনাম:
শনিবার , ২ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
