চাঁদপুর পৌরসভাধীন ৬নং ওয়ার্ড পুরাণবাজার উত্তর রঘুনাথপুরে মাদকের ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসীরা ঘর-বাড়ি ভাংচুর করে ৯ মাসের অন্ত্বঃসত্তা গৃহবঁধূকে পিটিয়ে আহত করেছে। গত রোববার রঘুনাথপুর বর্ষা গাজী বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহতবস্থায় অন্ত্বঃসত্তা আখি বেগম (২৩) চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে মুমূর্ষ অবস্থায় ভর্তি রয়েছে।
জানা যায়, রঘুনাথপুর বর্ষা গাজী বাড়ির মৃতঃ হালিম গাজীর ছেলে শাওন (১৪) রোববার রাত সাড়ে ৮টায় বাড়ির সামনের রাস্তায় বসে গাঁজা সেবন করছিল। এসময় এলাকার কয়েকজন যুবক তাকে ধাওয়া করলে শাওন গাজী বাড়ির ভেতরে ঢুকে শরীফ গাজীর ঘরে প্রবেশ করে। শরীফ তার স্ত্রী আঁখি বেগমকে টয়লেটে নেয়ার সময় শাওনকে তার ঘরের ভেতর দেখতে পায়। এসময় শরীফ গাজী শাওনকে আটকে রেখে বাড়ির লোকদের খবর দেয়। মাদকাসক্ত শাওনের সহযোগী ইউনুছ গাজীর ছেলে রকিব এসে শরীফ গাজীকে চড় মেরে শাওনকে ছিনিয়ে নিয়ে যায়। এ নিয়ে উভয়ের মধ্যে বাক্বিতণ্ডার সৃষ্টি হলে রকিব তার তার চাচা মিজান, হান্নান, জাহিদ ও চাচাত ভাই রাকিব রায়হান একজোট হয়ে দেশীয় অস্ত্র নিয়ে শরীফ গাজীর ঘর বাড়ি হামলা চালিয়ে ভাংচুর করে। তারা শরীফ গাজীর উপর হামলা করতে গেলে তার স্ত্রী আঁখি বেগম তার স্বামীকে বাঁচানোর জন্য সামনে যাওয়ায় প্রতিপক্ষরা তাকে পিটিয়ে আহত করে। ৯ মাসের অন্ত্বঃসত্তা আঁখি বেগমকে তার স্বজনরা উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে মুমূর্ষ অবস্থায় নিয়ে আসে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
শিরোনাম:
রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

