
প্রেস বিজ্ঞপ্তি ॥
চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ড যুবলীগের প্রস্তুতি সভা গতকল সন্ধ্যায় শহরের ওয়ারলেস বাজারে অনুষ্ঠিত হয়েছে। সভায় ৪জনকে আহবায়ক ও ২১জনকে সদস্য করে মোট ২৫ সদস্যর ১৩নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির আহবায়ক মনোনীত হয়েছেন মহসিন গাজী, ১নং যুগ্ন-আহবায়ক সোহেল বেপারি, জাকির ছৈয়াল ও মমিন মিজি।
১৩ নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক মহসিন গাজীর সভাপতিত্বে ও যুগ্ন-আহবায়ক সোহেল বেপারীর পারিচালনায় প্রস্তুতিসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১৩নং ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক মো. আলমগীর গাজী। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলীয় ঐক্যের বিকল্প নেই। তাই যুবলীগের সকল কর্মীরা দলের প্রয়োজনে এক সাথে কাজ করতে হবে। সভায় বক্তব্য রাখেন ওয়ার্ড আ’লীগ দপ্তর সম্পাদক সুলতান আহম্মেদ, দুলাল লস্কর, হানিফ পাটওয়ারি, যুবলীগ নেতা দাদন গাজী, জাকির ছৈয়াল, মামুন গাজী, হাসান গাজি, শাকিল, নুর মোহাম্মদ প্রমুখ।
শিরোনাম:
মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
