হাইকোর্টের নির্দেশে দেশব্যপি খাদ্যে ভেজাল রোধের অংশ হিসেবে ফরমালিন পরিক্ষার জন্য চাঁদপুর থেকে বিভিন্ন ফল সংগ্রহ করলো বিএসটিআই। গতকাল বিকাল ৩টায়¡ চাঁদপুর শহরের বাসষ্ট্যান্ড এলায় ৪টি ফলের দোকান থেকে ১কেজি করে আম, মাল্ট্রা, ও আপেল সংগ্রহ করে। জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে বিএসটিআই, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনেরে সমন্বয়ে গঠিত এ টিমে নির্বাহী মেজিস্ট্রেট রুনালায়লার নেতৃতে আরো উপস্থি ছিলেন বিএসটিআই’র মাঠ কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ শাখার ডিআইও(১) মামুনুর রশিদ, চাঁদপুর মডেল থানার এসআই বিপ্লব সরকার সহ পুলিশের একটি টিম। সংগ্রহকৃত ফলগুলো পরীক্ষার জন্য চট্টগ্রাম বিএসটিআইতে কুরিয়ারযোগে পাঠানো হয়েছে। চট্টগ্রামে পৌঁছানোর পর থেকে একদিনের মধ্যে এসব ফলের পরীক্ষা শেষে রিপোর্ট চাঁদপুরে পাঠানো হবে। রিপোর্ট অনুযায়ী সংগ্রহকৃত ফলে কোন ফরমালিনের আলামত পাওয়া গেলে সংশ্লিষ্ট দোকানদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনালায়লা। এসময় ফল বিক্রয়ের লাইসেন্স না থাকায় ফুটপাতের ফল ব্যবসায়ী মোঃ মফিজুল ইসলামকে ভোক্তা অধিকার আইনে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
শিরোনাম:
আরও সংবাদ
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মো. আবির হোসেন (৬) নামে এক শিশুর করুণ মৃত্যু... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
দেশের ২২ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ২২ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আগামী কয়েক দিন অব্যাহত... বিস্তারিত
দেশে ৬৫১ শীর্ষ চাঁদাবাজ
সারা দেশে শীর্ষ চাঁদাবাজ ৬৫১ জন। এর মধ্যে খোদ রাজধানী ঢাকাতেই রয়েছে ৩২৪ জন। এদের বড় একটি অংশ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

