হাইমচর প্রতিনিধি: চাঁদপুরের হাইমচর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সৈয়দা আয়েশা সিদ্দিকা’র ওপর হামলা করেছে তার ভাসুর মো. হোসেন গাজী ও ভাসুরের ছেলে মুক্তার হোসেন।
মঙ্গলবার বিকেল ৫ টার দিকে ২নং উত্তর আলগী গ্রামের নয়ানী লক্ষ্মীপুর গ্রামের নিজ বাড়ি (গাজীবাড়ি) এ হামলার শিকার হন আয়েশা।
পরে তাকে গুরুত্বর আহত অবস্থায় প্রথমে তাকে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।
সৈয়দা আয়েশা সিদ্দিকা’র স্বামী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, “আমার ভাইয়ের সঙ্গে আমার জায়গা নিয়ে বিরোধ চলছিল। জায়গা নিয়ে আদালতে মামলা চলছে। মামলার আসামি আমার বড় ভাইয়ের ছেলে মুক্তার আহমেদকে মঙ্গলবার সকালে হাইমচর থানা পুলিশ গ্রেফতার করে। পরে আপোষ মিমাংসার কথা বললে মুক্তারকে ছেড়ে দেয় পুলিশ।”
তিনি আরও বলেন, “ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে খালি বাড়িতে আমার স্ত্রীকে উদ্দেশ্য করে গালিগালাজ করে অর্তকিত হামলা চালায় আমার বড় ভাই মো. হোসেন গাজী ও তার ছেলে মুক্তার হোসেন।”
এ ব্যাপারে মামলা প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান সৈয়দা আয়েশা সিদ্দিকীর স্বামী প্রকৌশলী আনোয়ার হোসেন।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ভূঁইয়া জানান, মুক্তার তো পূর্বের মামলার আসামি। এ ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে চলে গেছে । তাকে গ্রেফতারের জন্যে চেষ্টা করা হচ্ছে।
