২০ দলীয় জোটের ডাকা হরতাল গতকাল চাঁদপুর শান্তিপূর্ণ ভাবে পালিত হয়। সকাল ৬টা থেকে বিভিন্ন সড়ক থেকে ছোট ছোট মিছিল বিএনপি পার্টি অফিসের সম্মুখে এসে জড়ো হয়। এদের সবার মুখে হরতাল হরতালের স্লোগানে মুখরিত ছিল। এ সময় কোন প্রকার রিক্সা বা অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা যায়নি। বিএনপি নেতাকর্মী সকাল ১০টা পর্যন্ত কার্যালয়ের সামনে অবস্থান করেছিল। এদিকে সকাল ৬টা থেকে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পুলিশ মোতায়েন ও পুলিশের কয়েকটি টহলকৃত গাড়ি শহরের বিভিন্ন জায়গায় দিনব্যাপী টহল দিতে দেখা গেছে। সকাল ৯টার পর থেকে ছোট ছোট যানচলাচল স্বাভাবিক চলতে দেখা যায়। অপরদিকে আরো জানা যায়, কুমিল্লা আঞ্চলিক
মহাসড়কের বাবুরহাট ঘোষাইরহাট কুমারডুগী দেবপুর মতলব পেন্নাই ফরিদগঞ্জ সাহেব বাজার চৌরাস্তা, গাছতলা ব্রীজ সংলগ্ন বিএনপির নেতাকর্মীরা কঠোর অবস্থান করতে দেখা যায়। দুপুর ২টার পর থেকেই ওই এলাকাগুলোতে যান চলাচল ছিল স্বাভাবিক। শহরের কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়নি। কিন্তু চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে দুর পাল্লার বাস সকাল ৯টার পর তেকেই ছাড়তে দেখা যায়। হরতালের কারনে বিপাকে পড়তে হচ্ছে সাধারন মানুষ। এ সুযোগে রিক্সা ও সিএনজির ভাড়া অতিরিক্ত আদায় করতে দেখা গেছে। দেখা যায়, চাঁদপুর বিআইডাব্লিউটিএর লঞ্চ টার্মিনাল থেকে সকাল ৮টা থেকে সব ধরনের লঞ্চ চলাচল করেছে।
শিরোনাম:
শনিবার , ১১ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৭ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

