এম এ আকিব,
আড়াই ঘন্টা বিক্ষুব্ধ এলাকাবাসীর সড়ক অবরোধ
চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১২জন।
সকালে চাঁদপুর সদর উপজেলার কুমারডুগী এলাকায় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে ত্রিমুখী সংর্ঘষে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৭ জন আহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাবাসী প্রায় আড়াই ঘন্টা যাবত সড়ক অবরোধ করে রাখে।
এছাড়াও দুপুরে শহরের বড়ষ্টেশন এলাকার ক্লাব রোডে সিএনজি পাশের ডোবায় পড়ে আরো ৫জন আহত হয়েছে। জানা যায়, গতকাল রোববার সকাল ১০টায় কুমারডুগী এলাকায় কুমিল্লা থেকে ছেড়ে আসা বোগদাদ বাস বিপরীত দিক চাঁদপুর থেকে আসা পিকাপ ও সিএনজিকে সজরো ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা মঠখলা গাজীর বাড়ির নাছির গাজীর মেয়ে নিশি (৮) ঘটনাস্থলে মারা যায় ও অজ্ঞাত একজনকে ঢাকা নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় নাছির গাজীর আরেক শিশু সন্তান তৃষাসহ (২), শাহাদাত (১০), খায়রুন (৮), শাহীন (৩০), রেশমি( ১০), বেবী (৩৫) ও ওহিদা (১০) সিএনজি চালককসহ ৭ জন গুরুতর আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, বোগদাদ বাসটি অত্যন্ত বেপরোয়া গতিতে চালিয়ে আসছিল। বাসটি পথে সময় ব্যায় করাতে সঠিক সময় পৌছতে চালক দ্রুত গতিতে বাসটি চালাচ্ছিল। নিহত নিশি চাঁদপুরের মঠখোলা থেকে তার নানার বাড়ি কুমারডুগী পাটওয়ারী বাড়িতে যাচ্ছিল। গুরুতর আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

