ঢাকা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী এম.ভি ঈগল-১ লঞ্চটি ইঞ্জিন ত্রুটির কারণে ফতুল্লা পাগলা এলাকায় বিকল হয়ে পড়ে। অতঃপর বিকল্প ব্যবস্থায় একই লঞ্চ কোম্পানীর ঈগল-২ দুর্ঘটনাস্থলে পৌঁছে বিকল হওয়া লঞ্চ থেকে যাত্রীদের উদ্ধার করে চাঁদপুর ঘাটে নিয়ে আসে। লঞ্চে থাকা যাত্রীরা জানায়, গতকাল সোমবার দুপুর আড়াইটায় এম.ভি ঈগল-১ সিডিউল অনুযায়ী সদর ঘাট থেকে যাত্রী নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। আধাঘন্টার মধ্যে লঞ্চটি ফতুল্লা ছেড়ে পাগলা এলাকায় কাছে আসলে হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টার পর ইঞ্জিন সচল না হওয়ায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। খবর পেয়ে ঈগল-২ ঘটনাস্থল পৌঁছে যাত্রীদের সেই লঞ্চে উঠানোর ব্যবস্থা করে চাঁদপুরে নিয়ে আসে। নির্ধারিত সময়ের এক ঘন্টা বিলম্বে চাঁদপুর পৌছতে হয় যাত্রীদের। এ সময় তারা দুর্ভোগের শিকার হয়। চাঁদপুর ঘাট সুপারভাইজার আলী আজগর জানান, আসার পথে ঢাকায় ইঞ্জিন সমস্যা দেখা দেয়ায় তাৎক্ষনিক তারা বিকল্প ব্যবস্থায় যাত্রীদের চাঁদপুর নিয়ে আসে।
শিরোনাম:
আরও সংবাদ
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
দেশের ২২ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ২২ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আগামী কয়েক দিন অব্যাহত... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

