
মিজান লিটন
চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন ওনার্স এসোসিয়েশনের বৃত্তি পরিক্ষা ৫ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এসোসিয়েশনের উদ্যেগে একযোগে জেলার ৩ টি কেন্দ্রে পরিক্ষা অনুষ্ঠিত হয়। পরিক্ষায় ৬৫ টি কিন্ডারগার্টেনর মোট ১৬শ’ ১৫ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। যার মাঝে চাঁদপুর সদর কেন্দ্রে ৮শ’ ১০জন, হাজীগঞ্জ কেন্দ্রে ৫শ’ ৫০ জন ও ফরিদগঞ্জ কেন্দ্রে ২শ’৫৫ জন পরিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে থেকে প্রায় ৩শ’ ৫০ জনকে এককালীন নগদ অর্থসহ সনদপত্র প্রদানের মাধ্যমে বৃত্তি প্রদান করা হবে।
শুক্রবার চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিক্ষা কমিটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও পরিক্ষা নিয়ন্ত্রক মাও. মাহফুজ উল্যাহ খানের নেতৃত্বে হল পরিদর্শন করেণ, জেলা আ’লীগের সহ-সভাপতি ওচমান গনি পাটওয়ারি, কাজী মাহবুবুল হক, একেএম বাদশা মিয়া, মজিবুর রহমান খান, মাহবুবুর রহমান পাটওয়ারি, এস এম জয়নাল আবেদিন, কেন্দ্র সভাপতি নুর হোসেন, সচিব এম এ মালেক, সহ-সভাপতি নুরুল ইসলাম, হল সুপার জাকির হোসেন, রেস্টার এম এ আজিজ, সম্মনয়কারী আলমগীর হোসেন, মো. জহির উদ্দিন, মাও. কবির ওচমানি, অ্যাড. জসিম উদ্দিন, কর্মকর্তা আকবর হোসেন, জসিম উদ্দিন ফজলুল করীম বাসেত, মোহাম্মদ হোসেন, রুহুল আমিন মুধ্যা, জহির উদ্দিন রাসেল, এ বাসার মিলু।
ওনার্স এসোসিয়েশনের পরিক্ষা সচিব জাহেদুর রহমান জহির, পরিক্ষা উপ নিয়ন্ত্রক মো. রুহুল আমিন হাওলাদার, হাজিগঞ্জ কেন্দ্রের কর্মকর্তা মাও. আবু হানিফ, মো. ইয়াছিন মিয়া, ফরিদগঞ্জ কেন্দ্রের কর্মকর্তা সিরাজুল ইসলাম ও মাহফুজুর রহমান প্রমুখ। অনুষ্ঠিতব্য পরিক্ষা কেন্দ্র ৩টি হচ্ছে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, হাজিগঞ্জ বাকিলা উচ্চ বিদ্যালয় ও ফরিগগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয়।
শিরোনাম:
শনিবার , ২ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
