মিজান লিটন ॥
বরিশাল আইএইচটি শিক্ষার্থিদের উপর হামলার প্রতিবাদ ও ১০ দফা দাবী আদায়ের লক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর মেডিক্যাল টেকনোলজিষ্ট ও ফার্মাসিষ্টরা ৩ দিন ব্যাপি কালো ব্যাজ ধারন কর্মসূচি পালন করছে। গতকাল শনিবার সকাল থেকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সহ সকল উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচি মোতাবেক কালো ব্যাজ ধারন করা হয়। এ সময় তারা দাবী জানায় বরিশাল আইএইচটি শিক্ষার্থিদের উপর যে বর্বর পুলিশি হামলা চালানো হয়েছে তার সুষ্ট বিচার কতে হবে, এছাড়াও মেডিক্যাল টেকনোলজিষ্ট ও ফার্মাসিষ্টদের ২য় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা প্রদান করতে হবে, কারিগরি শিক্ষাবোর্ডের অধিনে হেলথ টেকনোলজি শিক্ষা কার্যক্রম বন্ধ করা সহ তারা আরো কয়েকটি দাবীর প্রেক্ষিতে গতকাল শনিবার থেকে আগামীকাল সোমবার পর্যন্ত ্ কর্মসূচি পালন করা হবে বলে জানাযায়। তারা আরো জানায় যদি তাদেও এ যুক্তসংগত দাবী মেনে নেওয়া না হয় তাহলে পরবর্তিতে আরো কঠোর কর্মসুচি গ্রহন করা হবে।
শিরোনাম:
শনিবার , ২ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

