প্রতিনিধি
চাঁদপুর শহরের হাকিম প্লাজায় ডাচ্-বাংলা ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ হাকিম প্লাজার তৃতীয় তলায় ব্যাংকের ১৪২তম চাঁদপুর শাখা উদ্বোধন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম।
অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র অফিসার অনিল কুমার ঘোষের উপস্থাপনায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে. এস. তাবরেজসহ আরো বক্তব্য রাখেন চাঁদপুর শাখার ম্যানেজার নূরুল আমিন, লক্ষ্মীপুর শাখার ম্যানেজার নিয়াজউদ্দিন, কুমিল্লা শাখার ম্যানেজার শওকত জামান, ভবন মালিক এটিএম মোস্তফা কামালসহ ব্যাংক কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে চাঁদপুরের সর্বস্তরের গ্রাহক, ব্যবসায়ী ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

