নিজস্ব প্রতিবেদক ঃ
দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার-২০১৪ এর প্রতিনিধি সভা গতকাল শুক্রবার সকালে চাঁদপুর-কুমিল্লা রোডস্থ পত্রিকার প্রধান কার্যালয়ে সকল উপজেলা প্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
পত্রিকার প্রধান সম্পাদক আলহজ্ব ডাঃ মোঃ শফিউল্যাহর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ জাকির হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক নেয়ামত হোসেন, বার্তা সম্পাদক মিজান লিটন, মফস্বল সম্পাদক মোঃ মনির হোসেন, চীপ রিপোর্টার এম.আর. ইসলাম বাবু, স্টাফ রিপোর্টার হাছানুজ্জামান, রহিত-উল ইসলাম প্রিন্স, মতলব দক্ষিন উপজেলা প্রতিনিধি নিমাই ঘোষ।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর শহর প্রতিনিধি শামছুল আলম, মতলব উত্তর উপজেলা প্রতিনিধি ইমতিয়াজ আল-আমিন আহমেদ, মোঃ রাছেল সরকার, শাহরাস্তি উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, হাইমচর উপজেলা প্রতিনিধি মোঃ শরীফ হোসেন, মতলব দক্ষিণ প্রতিনিধি ছালেহ আকরাম ও আরিফুল ইসলাম শান্ত প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা পত্রিকার বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন এবং নতুন বছরে নতুন আঙ্গিকে পত্রিকাকে কিভাবে পরিচালিত করা যায় সে বিষয়েও বিভিন্ন মতামত তুলে ধরেন। দৈনিক আলোকিত চাঁদপুর সকল পাঠকের দোড় গোরায় পৌছানোর ব্যাপারে সকলেই ঐক্যমত প্রকাশ করেন। আগামীদিন গুলোতে সকলে ঐক্যবদ্ধ হয়ে মাঠ পর্যায়ে থেকে বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সকল প্রতিনিধিদের কাছ থেকে আশা প্রকাশ করেন ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ জাকির হোসেন।
আলোচনা সভা শেষে পত্রিকার পরিবারের পক্ষ থেকে যুগ্ম সম্পাদক নেয়ামত হোসেন একুশে টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। সভা শেষে অফিস কার্যালয়ে মধ্যান্য ভোজের আয়োজন করা হয়।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

