মিজান লিটন ॥
কচুয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ শনিবার সকালে বেসরকারি সংস্থা (এনজিও) পিইপি কেআইডিপি’র রাস্তা বনায়ন কর্মসূচির উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। চেক বিতরন অনুষ্ঠানে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমনের সভাপতিত্বে ও কেআইডিপি’র কচুয়া শাখার ম্যানেজার আলাউদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহিদ, ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ ও কেআইডিপি’র নির্বাহী পরিচালক এসএম মজিবুর রহমান। অনুষ্ঠানে কড়ইয়া ইউনিয়নের সাদিপুরা চাঁদপুর, কালচোঁ, ডুমুরিয়া, তুলাতলি, সাহেদাপুর, শ্রীরামপুর, কুঠিয়া ও লক্ষ্মীপুর গ্রামের মোট ১২৯জন উপকার ভোগীদের মাঝে ১৭ লক্ষ ৩৯ হাজার ৯শত ৯১ টাকা ও কড়ইয়া ইউপি চেয়ারম্যানের হাতে ইউনিয়ন পরিষদের অংশের ৫লক্ষ ৭৯ হাজার ৯ শত ৯৭ টাকার চেক হস্তান্তর করা হয়। এমপি একই দিনে উপজেলার চাঁংপুর গ্রামের ৫ কিলোমিটার নতুন বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন।
শিরোনাম:
বুধবার , ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

