ফাহিম শাহরিন কৌশিকঃ-
চাঁদপুর শহরে চিহ্নিত ছিনতাইকারী ও কুখ্যাত চোর পিয়াস তপাদার গ্রেফতা করেছে মডেল থানা পুলিশ। আজ শনিবার সকাল ১১টায় মডেল থানার সহকারী উপ-পরিদর্শক আহসানুজ্জামান লাবু সঙ্গীয় ফোর্স নিয়ে কালী বাড়ি কোর্ট ষ্টেশন এলাকায় অভিযান চালিযে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
জানা যায়, বাসষ্ট্যান্ড, লঞ্চঘাট ও রেলষ্টেশনে যাত্রীদের কাছ থেকে বিভিন্ন সময়ে ছিনতাইকারী পিয়াস তার সহযোগীদের নিয়ে বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। চাঁদপুরের আরেক ছিনতাইকারী স্ট্যান্ড রোডের মুন্নার সাথে যোগসাজসে পিয়াস রাতের আধারে সি.এনজি চালকদের কাছ থেকে মোবাইল ও নগদ টাকা ছিনতাই করেছে। গত কয়েক পূর্বে এই ছিনতাইকারী চক্রটি মুন্নার নেতেৃত্বে শহরের মিশন রোড আশ্রমের পাশে একটি ফাট বাসার নার্গিস বেগমের বাসায় ও প্রতাপসাহা রোডের ভাড়াটিয়া খোকনের বাসায় রাতের আধারে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ পিয়াস তপাদারকে আটক করেছে। আটকৃত পিয়াস তপাদার শহরের ওয়ান মিনিট সংলগ্ন প্রেস কাব রোডের সালাউদ্দিন তপাদারের ছেলে। তার বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

