শাহানা সিরাজী

( সেহলি পারভিন তোমাকে )
কতদিন পর আবার মুখোমুখি বলতে পারো?
সেদিন যখন অলখে দেখালাম যুবতী সময়য়ের দস্যিপনা
হিংসে হচ্ছিল খুব ;প্রলুব্ধক রাত বলে চুপ একেবারেই চুপ
একদিন ফিরবে তুমি দেখো
তারপর কত সময় গত হল কে এল কে গেল কে রাখে তারে মনে
আমি এখানে আগের মতই একেবারেই নিজের কাছে
কবিতার সাথে সহবাস
শব্দে বর্ণে রাগ অনুরাগ
একদিন কবিতার দেহ ফুঁড়ে উদয় হলে তোমাকে চাই
তোমাকে চাই
তোমাকে আমিও চাই
ভালবাসা জোয়ার জলে দুকূল ছাপিয়ে অরণ্যের গভীরতা মাপে
নিষিক্ত হতে হতে ভ্রূণ তারপর শিশু
আমি শিশু হতে চাই
যে হাতে মানবতার ফুল ফোটাও
যে হাতে অন্যের অশ্রু মোছাও
সে হাতে আবার কোন অপচয় রোধ করবে বন্ধু
সব অশ্রু মোছা যায় না খতের দাগও যায় না
কেবল ভুলে থাকা
কেবল চেপে যাওয়া
একে কি বেঁচে থাকা বলে?
বন্ধু সাগর শুকালেও সাগর যেমন তুমি
যত দুরেই থাকি
যেখানেই থাকি
যে ভাবেই থাকি
আমার তুমি …
শিরোনাম:
- হোম
- /
- ফিচার পাতা
- /
- সাহিত্য
- /
- মুখোমুখি
আরও সংবাদ
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
তৃতীয় বর্ষে চর্যাপদ সাহিত্য একাডেমি, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চাঁদপুর: স্বাস্থ্যবিধি মেনে, সীমিত আয়োজনে পালিত হলো প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য... বিস্তারিত
চর্যাপদ একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণির কৃতজ্ঞতা প্রকাশ
সংবাদ বিজ্ঞপ্তি: চর্যাপদ সাহিত্য একাডেমির নব-গঠিত কমিটির মহাপরিচালক রফিকুজ্জামান রণি... বিস্তারিত
চর্যাপদ সাহিত্য একাডেমির নতুন কমিটি ঘোষণা
সভাপতি মুন্নি, মহাপরিচালক রণি, পরিচালক শিউলী ও বিপ্লব প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য... বিস্তারিত
চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক উঠলো ১২ জনের…
চাঁদপুর: স্বাস্থ্যবিধি মেনে চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক ২০২০ এবং ২০২১ প্রদান করা হয়... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
