ফাহিম শাহরিন কৌশিক খান:-
৪৩তম মহান বিজয় দিবস উদযাপন উপল্েয পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জেলা প্রসাশক ও চাঁদপুর পৌরসভা দলের মধ্যকার কাবাডি প্রতিযোগীতা ও মিনি মেরাথন দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। গত ১৬ ডিসেম্বর বিকেলে প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ.এস.পি বীর মুক্তিযুদ্ধা কাজী হেলাল উদ্দিন। তিনির তার বক্তব্যে বলেন, বীর মুক্তিযুদ্ধাদের ত্যাগের বিনিময় আমরা একটি স্বাধীন দেশের মানচিত্র পেয়েছি। মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতীয় জীবনে গৌরব রচিত হয়েছে। একটি স্বাধীন ভূখন্ড একটি লাল সবুজের পতাকার জন্য আমরা বীর মুক্তিযোদ্ধারা দীর্ঘ ৯ মাস রক্তয়ী যুদ্ধ করেছি। জাতির জনক শেখ মুজিবর রহমানের নেতেৃত্বে এদেশ স্বাধীন হয়েছে। মুক্তিযুদ্ধ ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ। বীর মুক্তিযুদ্ধারা যে স্বপ্ন পূরণের জন্য শহিদ হয়েছে সে কাঙ্খিত স্বপ্ন পূরণের জন্য আমরা এগিয়ে যাচ্ছি। আমরা যার যার অবস্থানে থেকে দেশের উন্নয়নের আন্তরিক হয়ে কাজ করব এটাই হোক আমাদের প্রতিজ্ঞা। বিজয়ের মাসে বিজয়ের স্মৃতি বুকে ধারাণ করার জন্য বিজয় দিবসে যে খেলা অনুষ্ঠিত হয়েছে তা মুগদ্ধকর। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এডভোকেট আবুল কালাম সরকারের পরিচালনায় ও পৌরসভার সচিব আবুল কালাম ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধর, নির্বাহী ম্যাজিষ্ট্রেজ সঞ্জয় কুমার মোহন্ত, এডভোকেট জাহিদুল ইসলাম রোমান, ফয়েজ আহমেদ মন্টু। উপস্থিত ছিলেন মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক গণেশ চন্দ্র দাস, ভাই ভাই স্পোটিং কাবের সাবেক সভাপতি জাকির হোসেন খান সিপন, প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মিজানুর রহমান খান বাদল, জাকারিয়া ভূইয়া বতু, বিশিষ্ট ব্যবসায়ী গোবিন্দ সাহা, নূরে আলম কবির, শাহজাহান কবির খোকা প্রমুখ। মিনি মেরাথন দৌড় প্রতিযোগীতায় আঃ মালেক শেখ, চিন্ময় বণিককে ১ম ও ২য়স্থান অধিকার করায় তাদেরকে পুরষ্কার তুলে দেওয়া হয়। কাবাডি প্রতিযোগীতায় জেলা প্রসাশক দল বিজয়ী হওয়ায় বিজয়ীদের হাতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি পুরষআর বিতরণ করেন।
শিরোনাম:
রবিবার , ৮ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

