চাঁদপুর জেলা যুবলীগের আহবায় মিজানুর রহমান কালু ভূইয়ার উপর হামলার ঘটনায় ২জনকে আটক করা হয়েছে। গতকাল সন্ধ্যায় শহরের ছায়াবনী এলাকা থেকে চাঁদপুর মডেল থানার এএসআই আহসানুজ্জামান লাবু গোপন সংবাদের ভিত্তিতে খরব পেয়ে ২জনকে আটক করে থানায় নিয়ে আসে। আটকৃতরা হলো ফরিদগঞ্জ উপজেলার সাহেব বাজার হাজরা গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম নাইম (১৭)। সে বর্তমানে চাঁদপুর শহেরর মুসলিম পাড়ার ভারাটিয়া। অপরজন সদর উপজেলার রামপুর ইউনিয়নের মধুরোড গ্রামের আব্দুল মালেকের ছেলে পারভেজ রায়হান শাওন (১৭)। সে বর্তমানে শহরের নাজির পাড়া ছৈয়াল বাড়ী রোডের ভাড়াটিয়া। পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদ করলে তারা হামলার সাথে প্রত্যক্ষ ও পরক্ষোভাবে জড়িত রয়েছে বলে স্বীকার করে। পুলিশ সূত্রে জানা যায়। জেলা যুবলীগের আহবায়কের উপর হামলার দীর্ঘদিন যাবৎ হামরাকারীদের সনাক্ত করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করার পর অবশেষে হামলায় জরিতদের চিহ্নিত করা হয়। তাদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার সাথে জরিত ৪ জনের কথা স্বীকার করে। তন্দনেত্র স্বার্থে হামলায় জড়িত আরো ৪জনের নাম পুলিশ প্রকাশ করেনি। এদিকে হামলার ঘটনায় ২ জন আটক হওয়ার পর জেলা যুবলীগ কার্যালয়ে রাত ৮টায় জরুরী সভায় তাৎক্ষনিক প্রতিক্রীয়া ব্যাক্ত করেন যুবলীগ নেতা কর্মীরা। এসময় তারা বলেন, হামলারর ঘটনায় যারা জড়ির রয়েছে তাদের দৃষ্টন্তমূলক শাস্তি প্রদান করতে হবে। যাতে করে এমন ঘটনা ভবিষ্যতে আর না ঘটে। হামলাকীদের ইন্দনদাতাদের চিহ্নিত করে প্রয়োজন বোধ তাদেরকেও গ্রেফতার করতে হবে। সকল অবশক্তিকে উপেক্ষা করে এ ঘটনার সুষ্ঠ বিচার দাবী করেন যুবলীগ নেতাকর্মীরা। এসময় বক্তব্য রাখেন জেলা যুবলীগ যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী মাঝি, মাহফুজুর রহমান টুটুল। এসময় উপস্থিত ছিলেন যুবলীগ সদস্য মাইনুল হায়দার চৌধুরী, আব্দুল গনি, অরুপ কর্মকারসহ অসংখ্য নেতাকর্মী। উল্লেখ্য গত ২১ নভেম্বর রাত সাড়ে ১০টায় মিজানুর রহমান বাড়ী যাওয়ার পথে হামলাকরী তার পথ গতি রোধ করে। প্রথমে চাঁদা চেয়ে রিস্কা থামিয়ে তার উপর অর্তকিত হামলা চালায়। দীর্ঘদিন ঢাকায় চিকিৎসা শেষে ৩ ডিসেম্বর চাঁদপুর আসেন।
শিরোনাম:
আরও সংবাদ
চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিকিরচর গ্রামে সম্পত্তিগত বিরোধে ট্রলি চালক ওয়াসিম বেপারীকে... বিস্তারিত
মাকে হত্যা করে ‘নাটক’ সাজান ছেলে
চাঁদপুরে মাদকের টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ ওঠেছে এক যুবকের বিরুদ্ধে। গতকাল রোববার... বিস্তারিত
আগামী ২৮ মে ঈদুল আজহার তারিখ ঘোষণা
দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে দেশজুড়ে পালিত... বিস্তারিত
ভ্রাম্যমাণ আদালতে দুইটি প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানকে ৪০হাজার টাকা জরিমানা।
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুইটি... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

