চাঁদপুর পৌরসভাধীন ১৪নং ওয়ার্ড খলিসাডুলি গ্রামে চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের লাইব্রেরী সহকারী নুরুনাহারকে স্বাষরুদ্ধ ও নির্যাতন করে হত্যার ঘটনায় আটকৃত ৩ আসামীকে পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করার পর তাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর হয়। গত মঙ্গলবার আটকৃতদের মামলার তদন্তকারী কর্মকর্তা আনোয়ার থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। জানাযায়, উল্লেখ্য গত ২২ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টা থেকে ২৩ তারিখ দুপুরের মধ্যে যেকোন সময় নুরুনাহার কে হত্যা করে খলিসা ডুলি রাস্তার পাশে খালে ফেলে রেখে চলে যায় দুবৃত্তরা। খবর পেয়ে ২৩ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক আনোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাসটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে এবং ঘটনায় জড়িত সন্দেহে খলিসা ডুলি গ্রামের মৃত জব্বার গাজীর ছেলে কুদ্দুছ গাজী (৬০), তার ছেলে সালাহউদ্দিন ওরপে সুজন গাজী(২৫) ও স্ত্রী নুরজাহান ওরপে মনোয়ারা বেগম (৫০) কে আটক করেছে। ২৪শে ডিসেম্বর মঙ্গলবার নিহত নুরুনাহারের ছেলে মোস্তফা বাদী হয়ে এই মামলা দায়ের করেন। ২৩ ডিসেম্বর মঙ্গলবার খলিসাডুলি গ্রামের চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার তদন্ত ওসি চন্দ্রনের বাড়ির সামনে খালে মৃত অবস্থায় নুরুনাহারকে পথচারী স্থানীয় কবির প্রধানিয়া দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

