চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের খেরুদিয়া গ্রামে ৫সন্তানের জননীকে যৌতুতের জন্য বেদম মারধর করেছে মাদকাশক্ত স্বামী। শারীরিক নির্যাতনের শিকার হয়ে অসুস্থ বিলকিস বেগম (৩৫) চাঁদপুর ২৫০শয্যা সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান বিলকিসের পরিবারের সদস্যরা।
জানাযায়, গতকাল দুপুর ২টায় খেরুদিয়া গ্রামের মিজানুর রহমান চোকিদার যৌতুকের টাকার জন্য স্ত্রীকে চাপ সৃষ্টি করে। পাশবর্তী বিষ্ণুপুর গ্রামের হত দরিদ্র আব্দুল আউয়াল ফকিরের কন্যা ৫ সন্তানের জননী বিলকিস বেগম টাকা দিতে রাজি না হওয়ায় মাদকাশক্ত স্বামী উত্তেজিত হয়ে স্ত্রীকে বেদমভাবে মারধর শুরু করে। স্বামীর নির্যাতনের শিকার হয়ে বিকেল ৫টা পর্যন্ত অজ্ঞান অবস্থায় ঘরে পরে থাকতে দেখে স্থানীয় এক সমাজ সেবক হাবিবুর রহমান তাকে আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর হাসপাতালে এনে ভর্তি করেন।
বিলকিস বেগম জানান, আমার পিতা একেবারে হতদরিদ্র। স্বামীর টাকার চাহিদা ও ৫জন সন্তানের মুখে খাবার তুলে দিতে আমি গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে কাজ করতে হয়। ইতি পূর্বে কয়েকবার আমাদের বাড়ি থেকে টাকা এনে আমার স্বামীকে দিয়েছি। শশুরবাড়ির টাকা হাতে পেলে কৃষিকাজ বন্ধ রেখে ঘরে বসে খেতে থাকে। আবার টাকা শেষ হয়ে গেলে শুরু হয়ে যায় নির্যাতন। আর এইভাবেই কেটে যাচ্ছে আমার সংসার। এই ব্যাপারে আমার শশুর-শাশুরী প্রতিবাদ করলে তাদের উপর চড়াও হয়ে ঝগড়া-বিবাধে জড়িয়ে পড়ে। এই নিয়ে গ্রামের মুরব্বিরা একাধীকবার বিচার করলেও কোন প্রকার লাভ হয়নি। বরং নির্যাতনের পরিধি আরো বেড়ে যায়। বর্তমানে আমার ৫ সন্তান আব্দুর রহমান(১৪), রফিকুল ইসলাম (১১) জিহাদুল ইসলাম (৮), মিথিলা আক্তার(৬) ও জাহিদুল ইসলাম(৩) তাদের দাদা-দাদির কাছে রয়েছে বলে তিনি জানান।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

