বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। আজ শনিবার মালয়েশিয়ায় তাঁর মৃত্যু হয়।
জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা আজ শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও শাইরুল কবির খানও এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে তাঁরা বিস্তারিত কিছু জানাতে পারেননি।
