চাঁদপুর পৌর সভার ১৪নং ওয়ার্ডস্থ বঙ্গবন্ধু সমাজ কল্যান পরিষদে আগুন দিয়েছে র্দুবত্তরা। গত ২৫ জানুয়ারি দিবাগত রাত ৪টায় এ ঘটনা ঘটে। ঘটনার বিবরনে জানাযায় গতকাল সকাল ১১টায় ১৪নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু সমাজ কল্যান পরিষদ খুলতে এলে ভবনের পশ্চিম পাশের জানালার গ্লাস ভাঙ্গা দেখতে পায়। এরপর তারা তালা খুলে ভিতরে গিয়ে দেখে কেরোসিন ডেলে আগুন দেয় র্দুবত্তরা। এতে তাদের বেশ ক্ষয় ক্ষতি হয়। খবরটি তৎক্ষনিক এলাকায় ছড়িয়ে পড়লে আওয়ামীলীগের নেতৃবৃন্দ সমাজ কল্যান পরিষদে ছুটে আসে। এ সময় আওয়ামীলীগের নেতৃবৃন্দ চাঁদপুর মডেল থানায় বিষয়টি আবহিত করলে এস আই জামান ঘটনাস্থল পরিদশন করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন (এসডু) পাটওয়ারী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদুল্লাহ খান, জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি আঃ হান্নান সবুজ, ১৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি খায়রুল ইসলাম নয়ন, সাধারন সম্পাদক মোজাম্মেল হক পাটওয়ারী, সহ সভাপতি হোসেন শেখ, খোকন খান, বাবুরহাট ক্লাব মার্কেটের সভাপতি শাহআলম মজুমদার নান্নু, ১৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আঃ রহমান শেখ, সদস্য রিপন সরকার, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আঃ হান্নান খান (মিলন), সাহতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি কামাল হাজী, কল্যানপুর ইউনিয়নের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক এম এম কামাল প্রমুখ। উল্লেখ্য, উল্লেখিত সমাজ কল্যাণ পরিষদটি বাবুরহাট আওয়ামীলীগ কার্যালয় হিসেবে ব্যবহার হয়ে আসছে। দূর্বৃত্তরা আওয়ামীলীগ কার্যালয় ভেবে আগুন দেয়।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

