শাহরাস্তি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত বিদায় উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র শিক্ষক আলহাজ্ব আবদুল কাদের বিএসসির উপস্থাপনায় ও প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক উপ-সচিব ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সৈয়দ হাফেজ আহম্মদ। বিগত ৫ বছরের শিক্ষাদানের দ্বার প্রান্তে দাঁড়িয়ে শত স্মৃতি বিজরীত শিক্ষক, শিক্ষিকা আর শিক্ষার্থীর অশ্র“সিক্ত নয়ন আর বেদনা বিদুর হৃদয়ে বক্তব্য রাখেন, মাওঃ এরশাদ উল্লাহ, নাজমা আক্তার, রাজিয়া বেগম, সাবেক প্রধান শিক্ষক মোঃ ছিদ্দিকুর রহমান, শিক্ষানুরাগী সদস্য মোঃ ফারুক চৌধুরী, অভিভাবক সদস্য সৈয়দ জিলান মিয়া, অভিভাবক প্রতিনিধি হাসানুজ্জামান, শাহরাস্তি সপ্রাবি’র প্রধান শিক্ষক মোঃ আকতারুজ্জামান। ১২৫জন পরীক্ষার্থীর বিদায় অনুষ্ঠান উপলক্ষে ছাত্র-ছাত্রীরা অশ্র“ভরা বিদায় বানীর অভিনন্দন প্রত্র প্রধান শিক্ষকের হাতে তুলে দেয়। পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, শামছুন নাহার ঈষিতা, নুসরাত জাহান, সালমা আক্তার, কাউসার হামি, পরীক্ষার্থীদের পক্ষে অভিনন্দন পত্র পাঠ করেন, তাবারুক হোসেন, অধ্যায়নরত শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন ফারজানা আক্তার।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- শাহরাস্তি
- /
- শাহরাস্তি স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ
আরও সংবাদ
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আল্ট্রাসনোগ্রাম মেশিন নষ্ট ,…
৫০ শয্যাবিশিষ্ট শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র আলট্রাসনোগ্রাফি মেশিনটি গত... বিস্তারিত
বন্যা দুর্গতদের মাঝে জেলা প্রশাসকের খাদ্য সামগ্রী বিতরণ
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন... বিস্তারিত
শাহরাস্তিতে জোবেদা মতিন বালিকা স্কুল এন্ড কলেজ উদ্বোধন
চাঁদপুর প্রতিনিধি : নারী শিক্ষাকে এগিয়ে নিতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এই প্রথম ইংরেজি... বিস্তারিত
ডিজিটাল বাংলাদেশ বির্নিমানের প্রধান প্রকৌশলী বঙ্গবন্ধু কন্যা মাননীয়…
নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর শাহরাস্তি উপজেলায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের আয়োজনে উঘারিয়া... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

