অভিজিত রায় ॥
লেডী দেহলভী উচ্চ বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ৩টায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ মিয়া। সহকারী প্রধান শিক্ষক সমর দাসের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবু সায়েমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য জাহিদুল ইসলাম ভূঁইয়া, হাবিবুর রহমান, শিক্ষক মজিবুর রহমান গাজী, আনিছুর রহমার, দীপ্তি পাল, দেলোয়ার হোসেন, সবিতা পাল, জেসমিন খানম। মিলাদ পরিচালনা করেন এবিএম ইসমাইল। পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন লুবনা আক্তার ও সারমিন আক্তার।

